ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

বাকৃবিতে অধ্যাপক ড. আজহারুল হক তপু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

ফাইল ছবি


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি ) পশুপালন অনুষদ ছাত্র সমিতির আয়োজনে `অধ্যাপক ড. আজহারুল হক তপু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে।


গতকালবৃহস্পতিবার  (২২সেপ্টেম্বর) বিকেলে সাড়ে চারটায়  বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে তিনদিন ব্যাপী  পশুপালন অনুষদীয় আন্তঃলেভেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।  


টুর্নামেন্টে পশুপালন অনুষদের মোট ৬ টি দল অংশগ্রহন করছে। বৃহস্পতিবার মোট ৪ টি দলের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলাটি অনুষ্ঠিত হয়  পশুপালন অনুষদের প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের  মধ্যে এবং অপরটি  দ্বিতীয় বর্ষ এবং এম এস -২ শিক্ষার্থীদের মধ্যে। প্রথম ম্যাচটি  ড্র হয় ও পরবর্তী ম্যাচে দ্বিতীয়  বর্ষের শিক্ষার্থীরা ২-১ গোলে জয় লাভ করে।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, পশুপুষ্টি বিভাগের  সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহি উদ্দিন।


উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টটি বাকৃবির পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভগের অধ্যাপক ড.  আজহারুল হক তপুর স্মরণে আয়োজন করা হয়েছে। তিনি গত বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়াও মৃত্যুর পুর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ও শহীদ জামাল হোসেন হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

১৯ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২২ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে