বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

অক্টোবরে ঢাকায় বসছে আন্তর্জাতিক পাট ও হস্তশিল্প মেলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2023 01:27:21 pm

পাটখাতের রপ্তানি সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে আগামী ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর ‘চতুর্থ বাংলাদেশ আন্তর্জাতিক পাট ও হস্তশিল্প মেলা-২০২৩’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বাংলাক্রাফট) যৌথ উদ্যোগে রাজধানী সংলগ্ন পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশীপ এক্সিভিশন সেন্টারে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

গত রোববার রাজধানীর ঢাকা ক্লাবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই প্রদর্শনী আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় জানানো হয়, পাটজাত পণ্যকে বর্ষপণ্য-২০২৩ হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই সরকারের এ ঘোষণার আলোকে পাট খাতের রপ্তানি সম্ভাবনা এবং সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে স্থানীয় নবীন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তা এবং রপ্তানিকারকদের উৎপাদিত পাট ও বহুমুখী পাটজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হবে। ২০০টি স্থানীয় প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭০টিরও অধিক বিদেশী প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে। এছাড়া প্রদর্শনীর সাইড লাইন ইভেন্ট হিসেবে সেমিনার এবং বিট্ুিব বা ম্যাচম্যাকিং চলবে।

গত রোববার বাংলাক্রাফট এর সভাপতি এস.ইউ. হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইপিবির ভাইস চেয়ারম্যান এ. এইচ. এম আহসান, সংস্থার মহাপরিচালক মাহবুবুর রহমান ও জেডিপিসির নির্বাহী পরিচালক গোপাল চন্দ্র দাশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন এসোসিয়েশন বা সংস্থার প্রধানরা বক্তব্য রাখেন।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৪ দিন ১২ ঘন্টা ৪৬ মিনিট আগে