নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু, পাগলপ্রায় মা

নান্দাইলে সাপের কামড়ে শিশুর মৃত্যু, পাগলপ্রায় মা 


ময়মনসিংহের নান্দাইলে রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে হাসান মিয়া নামে সাড়ে তিনবছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 


হাসান উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামট খালী গ্রামের টমটম চালক আঃ আউয়াল এবং রিমা দম্পতির একমাত্র ছেলে।


বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারটায় বীরকামট খালী গ্রামে নিজ ঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


শিশুর পরিবারসুত্রে জানা যায়,হাসান রাতে পিতামাতার সাথে ঘুমিয়েছিল।গভীর রাতে ঘুম ভাঙে পিতামাতার।এসময় ঘরের ভীতর দরজার সামনে একটি বিষাক্ত  সাপ চোখে পড়ে তাদের। পরে ঘরের ভীতর থেকে তাদের চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে সাপটিকে মেরে ফেলে।


শিশুর কাকা উজ্জ্বল জানান, সাপটি মারার পর হাসানের অবস্থা গুরুতর হলে রাত ১ টায় প্রথমে স্থানীয় ওঁঝা এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন।হাসপাতালে পৌঁছার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন বলেন, শিশু হাসানের মৃত্যুর খবর শোনে তাদের বাড়িতে যাই।পরিবারের সন্দেহ তাদের সন্তানকে সাপে কেটেছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ বলেন,রাতে হাসপাতালে একটি মৃত শিশুকে নিয়ে আসছিল। তাকে সাপে কামড় দিয়েছে কিনা এটি নিশ্চিত না।

Tag
আরও খবর