১৪ আগষ্ট আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের ইন্তেকালে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ছাত্রলীগের ৩ নেতা। অব্যাহতি প্রাপ্তরা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি গাজী আমজাদ, সহ-সভাপতি মোঃ তাউসিফ ও উপ - দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম । উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম আসিফুর রহমান চৌধুরী বাংলাধারাকে জানান, সম্প্রতি সময়ে নীতি - আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে । পাশাপাশি তাদের স্থায়ী বহিষ্কারের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের সুপারিশ করা হলো। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতন বহন করা একটি সংগঠন । এই সংগঠনে নীতি -আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই।
২৪ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৯ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৩ দিন ৫৬ মিনিট আগে
৪২ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৪ দিন ১১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২২ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২৪ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
১৩০ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে