শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) বন্যাকবলিত মানুষের পাশে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 16-08-2023 07:28:39 am

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) বন্যাকবলিত মানুষের পাশে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান


এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা


অসহায় বন্যার্ত মানুষের মাঝে  মানবিক সহায়তা নিয়ে পাশে থাকার প্রত্যয়" বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন সাতকানিয়া-লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ সহায়তা প্রদানকালে বলেছেন,"জামায়াত অসহায় মানুষের সেবায় আগেও ছিলো, এখনো আছে,ভবিষ্যতেও কাজ করে যাবে।বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে মানবিক সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কিন্তু সরকার এখনো পর্যন্ত বন্যাপীড়িত অসহায় মানুষের পাশে দাড়ায়নি।দুর্গত এলাকায় খাদ্য নেই,ঘুমানোর জায়গা নেই,বিদ্যুৎ নেই,পানীয় জলের অভাবে সর্বত্র আজ হাহাকার। এই চরম মুহূর্তে জামায়াত কর্মীদের সর্বোচ্চ ত্যাগ  ও কুরবানী দিয়ে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। তিনি অবিলম্বে সাতকানিয়া-লোহাগাড়াকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনসহ সবধরনের সহায়তা দেওয়ার জন্য সরকার দেশী-বিদেশী সংস্থা ও সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোবারক হোসাইন, চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জননেতা জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবির সভাপতি ছাত্রনেতা আলী হোসাইন,  সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বাঁশখালী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তাহসিন হোসাইন, লোহাগাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে