শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

আল্লামা সাঈদীর ইন্তেকালে রাহবারে বায়তুশ শরফ (মা.জি.আ) - এর শোক জ্ঞাপন ---

এ এম রিয়াজ কামাল হিরণ ( Contributor )

প্রকাশের সময়: 15-08-2023 07:33:14 am



আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন রাহবারে বায়তুশ শরফ, শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ)। 


বিবৃতিতে তিনি বলেন, প্রতিথযশা বরেণ্য আলেমেদ্বীন আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদী (রাহ.) পুরো জীবনটি কুরআন-হাদিসের শিক্ষা বিস্তার এবং দ্বীনের খেদমতে ব্যয় করেছেন। তিনি ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন খোদাভিরু একজন বিদগ্ধ আলেমেদ্বীন। তাঁর সারাটি জীবন ইলমে দ্বীন চর্চা, দ্বীনি দাওয়াতের প্রসার ও সমাজ শুদ্ধির মিশনে আত্মনিয়োজিত ছিল।


দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর বিশেষ সুনাম-সুখ্যাতি। অসাধারন পাণ্ডিত্য ও যৌক্তিকতায় ভরা তাঁর সুললিত কন্ঠের ওয়াজ ছিল চম্বুকার্ষণের ন্যায়। ওয়াজের ময়দানে তিনি নতুনধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। তিনি কেবল সুবক্তা ছিলেন না, সুলেখক ও ছিলেন বটে। 


রাহবারে বায়তুশ শরফ মহান রাব্বুল আ'লামীনের দরবারে আল্লামা দেলোওয়ার হোসাইন সাঈদী (রাহ.) এর মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে