বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ

১৫ই আগস্ট পালন উপলক্ষ্যে নান্দাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৫ই আগস্ট পালন উপলক্ষ্যে নান্দাইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


ময়মনসিংহের নান্দাইলে ১৫ই আগস্ট পালন উপলক্ষে গাংগাইল ইউনিয়নে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ই আগস্ট) বিকালে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।


ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিয়ারুলের সঞ্চালনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নান্দাইল আসনের এমপি মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। 

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন,আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান ভূইয়া রিপন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোয়াজাম্মেল হক বাচ্চু প্রমুখ।


এসময় গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, ১৫ই আগস্টের জাতীয় শোককে শক্তিতে পরিণত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে হবে। 

Tag
আরও খবর