শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু

দিনাজপুরে বাসের সংগে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

দিনাজপুরে মির্জাপুর বাস টার্মিনালে মৈত্রী ফিলিংষ্টেশনের সামনে ব‍্যাটারিচালিত ইজিবাইকের সংগে বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ২জন আহত হয়ে এম আব্দুর রহিম মেডিক‍্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১১আগষ্ট শুক্রবার বিকাল আনুমানিক ৩টা২০মিনিটে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনালে মৈত্রী ফিলিং ষ্টেশনের সামনে অজ্ঞাত এক ইজিবাইকের সংগে টার্মিনাল থেকে ফুলবাড়ী বাসষ্ট‍্যান্ডগামী কর্নকর্ড বাসের সংগে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ব্যাটারিচালিত ইজিবাইক চালক সহ ইজিবাইকের তিন যাত্রীকে ঘটনাস্থল থেকে এলাকাবাসী  কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে  দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কর্তৃপক্ষ দুইজনকে 
মৃত ঘোষণা করেন ! 

অপর দুইজন অটো চালক ও একজন যাত্রী সার্জারি বিভাগ ও অর্থ সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন !  নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন সালান্দা গ্রামের আদিবাসী পাড়ার মঙ্গল মূর্মু ও মালতি মার্ডি হাসদা। আহত দুজন হলেন পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) এবং বিপ্লব হাসদা (১৮ ) দিনাজপুর সদরের ১নং চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাজদা। ঘটনার বিষয় বিস্তারিত জানিয়েছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।তিনি বলেন দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও ঘাতক বাস আটক করা হয়েছে। বর্তমানে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন তিনি আরো জানান দ্রুত গাড়ির ড্রাইভার ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

Tag
আরও খবর