দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিআইএমএফএফ এর দশম বর্ষে পদার্পণ

দশম বর্ষে পদার্পণ উপলক্ষে নতুন ওয়েবসাইট উদ্বোধন করলো ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব - ডিআইএমএফএফ।


৮ই জুলাই, ২০২৩-এ আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। তিনি তার বক্তৃতায় বর্তমান বিশ্বে মোবাইল চলচ্চিত্রের প্রয়োজনীতা বর্ননা করেন এবং উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানান এত সুন্দর করে মোবাইল চলচ্চিত্রকে সকলের সামনে তুলে ধরার জন্য।


ইউল্যাবের উপ-উপাচার্য ড. জুড উইলিয়াম হেনিলো অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা রাখেন। পরবর্তীতে ডিআইএমএফ-এর নতুন ওয়েবসাইট https://dimff.ulab.edu.bd এর উদ্বোধন করা হয়। এরপর ডিআইএমএফএফ -এর যাত্রা একাংশ তুলে ধরা হয় এবং ইউল্যাব এর ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম এর প্রফেসর ড. সুমন রহমান বক্তৃতা রাখেন।


সমাপনী বক্তৃতায় অতিথিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ডিআইএমএফএফ-এর উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন।


দশম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ ২০২৪) এই বছর মোবাইল চলচ্চিত্র নির্মাণকে সুন্দরকরে ফুটিয়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সকল চলচ্চিত্র নিয়ে তরুণ নির্মাতাদের জন্য একটি অনন্য প্লাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে ডিআইএমএফএফ ২০২৪।


চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪শে সেপ্টেম্বর, ২০২৩।



বিস্তারিত জানতে ভিজিট করুন: https://dimff.ulab.edu.bd

আরও খবর