‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

ডেঙ্গু জ্বর হলে কি খাবেন আর কি খাবেন না?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2023 02:53:29 am

বর্তমানে সারাদেশে মারাত্মক রূপ ধারণ করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। প্রায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ আবার মারাও যাচ্ছে অনেকে।


এমন সময় ডেঙ্গু রোধে সচেতনতার পাশাপাশি ডেঙ্গু থেকে দ্রুত সেড়ে উঠার জন্য সঠিক চিকিৎসা ও সঠিক খাবার গ্রহণ করাটাও গুরুত্বপূর্ণ।


যদিও ডেঙ্গুর কোনো সুনির্দিষ্ট প্রতিকার নেই তবে স্বাস্থ্যকর পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অসুস্থতার তীব্রতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


ডেঙ্গুতে যা খাবেন


ডেঙ্গুতে আক্রান্ত হলে এমন সব ষ্টিসমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখা উচিত যা কার্যকরভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করতে পারে।


১. ভিটামিন সি সমৃদ্ধ খাবার : ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলালেবু, লেবু এবং জাম্বুরার মত ফল বেশি করে খাওয়ানো উচিত। ভিটামিন সি পরিপূর্ণ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষ মেরামতের জন্য প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে সাহায্য করে।


২. পাতাযুক্ত শাক : পালং শাক, লাল শাক এবং অন্যান্য শাক-সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং আয়রন রয়েছে, যা প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে এবং সামগ্রিক সুস্থতার তরান্বিত করে।


৩. চর্বিহীন প্রোটিন : ডেঙ্গুতে মুরগি, মাছ এবং টফুর মতো চর্বিহীন প্রোটিন পেশী পুনরুদ্ধারে সহায়তা করে। এ ছাড়া এ জাতীয় খাবার শরীরের নিরাময় প্রক্রিয়াকে দ্রুত গতির করতে সাহায্য করে। 


৪. ডাবের পানি : ডেঙ্গুর জ্বর হলে শরীরে তরল পদার্থের শূন্যতা সৃষ্টি হয়। যা শরীরকে ডিহাইড্রেট করে তোলে এবং সৃষ্টি হয় ডিহাইড্রেশন। এ ছাড়া ইলেক্ট্রোলাইটসে ভারসাম্যহীনতাও দেখা দেয়। এ সময় বেশি বেশি করে ডাবের পানি পান করলে শরীরকে হাইড্রেট রেখে ইলেক্ট্রোলাইটগুলি পুনরায় পূরণ করা সম্ভব হয়।


৫. ডালিম : ডালিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। সেই সঙ্গে এতে রয়েছে পরিমাণ মতো মিনারেল। যদি আপনি নিয়ম করে ডালিম খান তাহলে বেড়ে যাবে প্লেটলেটের সংখ্যা। এই উপকারী ফলটি খেলে ক্লান্তি ও অবসাদ অনুভূতিও দূর হবে।


৬. দই : দই এক ধরনের প্রোবায়োটিক যা মূলত শ্বাসযন্ত্র ও গ্যাস্ট্রোইনটেসটিন্যাল বা পেটের সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করে হজমে সহায়তা করে। এটি শরীরে অ্যান্টিবডি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। 


ডেঙ্গুতে যা খাবেন না


ডেঙ্গু হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করার জন্য পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় কিছু কিছু খাবার এড়িয়ে চলা উচিত।


১. অ্যালকোহল : অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করতে পারে যার ফলে ডেঙ্গু রোগ থেকে পুনরুদ্ধার করা কঠিন হয়ে উঠতে পারে। তাই ডেঙ্গুতে আক্রান্ত হলে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত অ্যালকোহল এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ।


২. অতিরিক্ত চিনিযুক্ত খাবার : অতিরিক্ত চিনিযুক্ত বা মিষ্টি খাবার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে এবং প্রদাহে অবদান রাখতে পারে। তাই ডেঙ্গু বা রোগ থেকে দ্রুত পুনরুদ্ধারের জন্য অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এবং মিষ্টি খাবার এড়িয়ে চলা উচিত।


৩. ভাজাপোড়া বা প্রক্রিয়াজাত খাবার : জ্বরের সময় উচ্চ চর্বিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার হজম করা কঠিন হতে পারে এবং এসব খাবার বুকে জ্বালাপোড়া বা পেটে অস্বস্তি করতে পারে। তাই ডেঙ্গুর সময়ে এসব খাবার এড়িয়ে চলাই শ্রেয়।

আরও খবর
697826a914882-270126084457.webp
প্রতিদিন ঘি খেলে কী হয়?

৭৮ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে


6972c89f0fd66-230126070223.webp
খেজুরের ১০ উপকারিতা

৮২ দিন ২৩ ঘন্টা ৪ মিনিট আগে


6916b52ce199d-141125105052.webp
নীরব ঘাতক ডায়াবেটিস, ভুগছে তরুণরাও

১৫২ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে


deshchitro-690a191882a5a-041125091744.webp
ঔষধি গুণে ভরপুর পটকা ফল

১৬২ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে


69078abddb42a-021125104549.webp
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

১৬৪ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে




68fad0b26c684-241025070450.webp
আত্মীয়ের মধ্যে বিয়ে হলে যেসব রোগের ঝুঁকি

১৭৩ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে