শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

ভালো লিচু চেনার উপায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2025 09:39:19 pm

চলতি মৌসুমে লিচুর ফলন কিছুটা কম। পাল্লা দিয়ে বাজারে যোগান কম হওয়ায় স্বাভাবিকভাবে চাহিদা অনেক বেশি। বাজারে লাল টুকটুকে লিচু দেখলে কারই বা কিনতে ইচ্ছা না করে। তাই তো রসাল লিচু বিক্রি হয় বেশ চড়া দামে। লিচু কিনতে গিয়ে ঠকছেনও অনেকে। তবে অভিজ্ঞ গৃহস্থের মতে কয়েকটি সাধারণ নিয়ম মেনে লিচু কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা কমবে।




কী দেখে লিচু কিনবেন?




লিচু কেনার আগে ভালো করে তার গায়ের রঙ দেখে নিন। ভালো লিচু শুধু টুকটুকে লাল হয় না। সবুজ ও লাল রঙের মিশেলের লিচু অনেক বেশি সুস্বাদু। কথায় বলে, প্রথমে নাকি রূপ। তারপর তার গুণবিচার। তাই অনেকে রঙ ব্যবহার করে লিচুকে টকটকে লাল করে তোলেন। তাই কেনার আগে লিচুর রঙ পরীক্ষা করা বাধ্যতামূলক।


এখন প্রায় বেশিরভাগ মহিলার ব্যাগেই ওয়েট টিস্যু থাকে। লিচু কেনার আগে পারলে ওয়েট টিস্যু দিয়ে ঘষে নিন। দেখুন রঙ উঠছে নাকি। ওয়েট টিস্যুতে রঙ উঠলে তা ভুলেও কিনবেন না।


ভালো লিচুর খোসা পাতলা হবে। ত্বক মোটা হলে তার স্বাদ কিছুটা কম হওয়ার সম্ভাবনাই বেশি।


সুস্বাদু লিচুর ভেতরের অংশ সাধারণত সাদা রঙের হয়। রসালোও হয় অনেক বেশি।


লিচুর ভেতরের অংশ সাদা রঙের না হলে কিনবেন না। সাধারণত যে লিচুতে রাসায়নিক ব্যবহার করা হয়, তার ভেতরের অংশই তাড়াতাড়ি লাল রঙের হয়ে যায়।


লিচু বেছে না কিনলে বিপদ হতে পারে। কারণ লিচুতে থাকা হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন (এমসিপিজি) রাসায়নিক শরীরে গেলে বিষক্রিয়া হতে পারে।


আচমকা শরীরে শর্করার মাত্রা কমে যেতে পারে। এর ফলে জ্বর, বমি, মাথা যন্ত্রণা হতে পারে।


লিচুতে থাকা রাসায়নিকের ফলে খাদ্যনালির সংক্রমণও হতে পারে।


বহুক্ষেত্রে প্রাণঘাতীও হয়ে উঠতে পারে লিচু।


বিপদ এড়াতে তাই বেছে লিচু কিনুন। নিজের ও পরিবারের বিপদ নিজে ডেকে আনবেন না।

আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৬৬ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

৮৬ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে