ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গিবত করা বড় গুনাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-09-2022 11:45:18 pm

প্রতীকী ছবি


◾মুহাম্মাদ রফীকুল্লাহ 



গিবত শব্দের অর্থ পরনিন্দা করা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা ইত্যাদি। কারও অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরার নাম গিবত। এটি মানুষের আমলখেকো বদঅভ্যাস। গিবত করা ইসলামে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের কেউ যেন কারও গিবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চায়? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো।’ (সুরা হুজুরাত: ১২) 


আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘একদিন আমরা মহানবী (সা.)-এর দরবারে উপস্থিত ছিলাম। এমতাবস্থায় এক ব্যক্তি উঠে চলে গেল। তার প্রস্থানের পর এক ব্যক্তি তার সমালোচনা করল। রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, ‘তোমার দাঁত খিলাল করো।’ লোকটি বলল, ‘কেন দাঁত খিলাল করব—আমি তো কোনো গোশত খাইনি?’ তিনি বললেন, ‘নিশ্চয়ই তুমি তোমার ভাইয়ের গোশত খেয়েছ।’ অর্থাৎ গিবত করেছ।’ (তাবরানি) 


মিরাজের রাতে রাসুলুল্লাহ (সা.) এমন কিছু লোকের পাশ দিয়ে পথ চলেছেন, যাদের নখগুলো পিতলের তৈরি, তারা তা দিয়ে নিজেদের মুখ ও বুক ছিঁড়ছিল। রাসুল (সা.) জিজ্ঞেস করলেন, ‘এরা কারা হে জিবরাইল?’ তিনি বললেন, ‘এরা তারাই, যারা মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত-আবরু নষ্ট করত।’ (আবু দাউদ) 


অন্য হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘গিবত জেনা থেকেও মারাত্মক গুনাহ।’ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, গিবত জেনা থেকেও মারাত্মক কীভাবে?’ তিনি বললেন, ‘জেনাকারী তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। আর গিবতকারীর তওবা কবুল হয় না—যতক্ষণ পর্যন্ত যার গিবত করা হয়েছে, সে ক্ষমা না করে।’ (বায়হাকি)


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৪০ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১১৬ দিন ১০ মিনিট আগে