গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

বেনাপোলে নিরাপদ সড়ক ও মেধাবী ছাত্রী আনিকার মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

Jakir Hossain ( Contributor )

প্রকাশের সময়: 06-08-2023 02:24:30 pm

নিরাপদ সড়ক চাই- মায়ের কোল শূণ্য হওয়ার বিচার চাই- বেনাপোলে সড়ক পথের অব্যবস্থাপনার অবসান চাই- এই প্লাকার্ড হাতে করে ট্রাক চাপায় ৭ম শ্রেণীর মেধাবী স্কুল ছাত্রী আনিকা আক্তার শরিফা নিহতের প্রতিবাদে বেনাপোল- কলকাতা মহা’সড়কে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ও বেনাপোল ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।


রোববার (৬ আগষ্ট) সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এসময় শিক্ষক অভিভাবকসহ নিহত শিক্ষার্থীর পিতা আলমগীর হোসেনও উপস্থিত ছিলেন।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের সহপাঠীর আনিকার মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আর যেন কোন মায়ের কোল শূণ্য না হয়। তাই নিরাপদ সড়কের দাবিতে সবাই আন্দোলনে নেমেছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি সরকার যেন আমাদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করেন।


এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী নিহত স্কুল ছাত্রী আনিকার পরিবারের ক্ষতিপূরণ, ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সড়ক সংস্কার ও নিরাপদ সড়কের দাবি জানান।


প্রতিবাদ সমাবেশে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইনতাজুল ইসলাম জানান, বন্দরের জায়গা সংকটের কারনে ভারতে রপ্তানিমুখী ট্রাক টার্মিনালটি এখন গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে বেনাপোলের প্রধান সড়কটি দুই কিলোমিটার জায়গা জুড়ে প্রতিনিয়ত রাখা হচ্ছে শত শত ট্রাক। সে কারণেই স্কুল কলেজ পড়ুয়া ও এলাকার সাধারণ মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। প্রায়ই সময় মানুষ দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন। আমরা বেনাপোল বন্দরের প্রধান সড়কে প্রতিদিনের এ তীব্র যানজটের প্রতিকার চাই। যাতে আমাদের কমলমতি শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে। পাশাপাশি স্কুলের সামনে স্পীড ব্রেকার বসানোর দাবি জানা তিনি।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ট্রাকের আগেও সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে অনেক প্রাণ ঝড়েছে। কিন্তু প্রশাসন এব্যাপারে কোনো প্রকার নজরদারি করছে না বলে অভিযোগ করেন তারা। টার্মিনাল নির্মাণ করা হলেও সড়কের উপরে বাস ট্রাক রেখে প্রতিনিয়ত যানজট তৈরি করছে একটি মহল। দীর্ঘদিনের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে বন্দরটি চললেও কারো কোনো মাথা ব্যাথা নেই।


উল্লেখ্য গত বুধবার (২ আগস্ট) সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া মোড় নামক স্থানে রপ্তানিকৃত পণ্য বোঝাই ট্রাক চাপায় আনিকা আক্তার শরিফা নিহত হয়। নিহত স্কুল ছাত্রী আনিকা বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী। তার রোল নম্বর ৪, সে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের ফেরি ব্যবসায়ী আলমগীর হোসেনের মেয়ে। ঐ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন।

আরও খবর