নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক উল্টে মহাসড়কের পাশে পুকুরে,আহত ২

নান্দাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক উল্টে মহাসড়কের পাশে পুকুরে,আহত ২


ময়মনসিংহের নান্দাইলে পাথরবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।


এ সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান অর্ধশতাধিক যাত্রী। তবে এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও চালকের সহকারী।ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।


রবিবার (৬ আগস্ট) সকালে সাড়ে সাতটায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের কানুরামপুরের আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রবিবার সকালে কিশোরগঞ্জ থেকে টাঙ্গাইলগামী অনন্যা সুপার নামের একটি  যাত্রীবাহী বাস দ্রুতবেগে যাওয়ার সময়  একটি পাথরবাহী ট্রাককে ওভারটেক করার সময় জোরে ধাক্কা দেয়।এ ঘটনায় ট্রাকটি উল্টে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়।


এসময় ট্রাকের ধাক্কায় একটি বিদ্যুতের পিলার ও বেশ কয়েকটি কাঁঠালগাছ উপড়ে যায়। এতে বাসটি আটকে যায় পুকুরপাড়ে। এ অবস্থায় বাসের যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পান।


জানা যায়,দুর্ঘটনা কবলিত বাসটি চালাচ্ছিলেন আল-আমীন নামের বাসচালকের সহকারী। পেছনে থাকা অন্য একটি বাসের চালক এ ঘটনা নিশ্চিত করেন।


নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ট্রাকটি উদ্বার করা হয়েছে। বাসের চালক আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

Tag
আরও খবর