নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে ফাঁসিতে ঝুলে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

নান্দাইলে ফাঁসিতে ঝুলে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা 



ময়মনসিংহের নান্দাইলে গলায় রশি লাগিয়ে ফাঁসিতে ঝুলে আরিফুল ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।


শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরকামট খালী গ্রামের নুরুল উলুম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।


শনিবার (৫ আগষ্ঠ) সকাল ১১ টায়  মাদ্রাসার ৩য় তলার ছাদ থেকে  ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন নান্দাইল মডেল থানা পুলিশ।


মৃত আরিফুল ইসলাম ত্রিশাল উপজেলার সাকুয়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আ: মালেকের ছেলে। সে চরকামটখালী নুরুল উলুম কউমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।কোরআনের ১১তম পাড়া হেফজ সম্পন্ন করেছিল সে।


মাদ্রাসা,স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরিফুল রাত সাড়ে ১০ টায় পড়া শেষ করে অন্যান্য ছাত্রদের সাথে দ্বিতীয় তলায় ঘুৃমাতে যান।সকল ছাত্র ফজরেরর নামাজ আদায় করে সকাল ৬ টায় যখন পড়তে বসেন তখন আরিফুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। এমতাবস্থায় আরিফুলের খোঁজ করতে মাদ্রাসার ৩য় তলার ছাদে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান ছাত্ররা।


মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক জাকারিয়া সিদ্দিকি বলেন,শুক্রবার রাত সাড়ে দশটায় রাতের পড়া শেষ করে সবাই দ্বিতীয় তলায ঘুমাতে যায়।সকালে ঘুম থেকে উঠে ছাত্ররা দ্বিতীয় তলার দরজা বাহির থেকে বন্ধ পায়।অনেক চেষ্টার পর দরজা খোলে সবাই যখন ক্লাসে পড়তে যায় তখন আরিফুল ইসলামকে দেখতে না পেয়ে আমাকে জানায়।আমি তাদের খোঁজাখুঁজি করতে বলি।পরে ছাত্ররা মাদ্রাসার ৩য় তলার ছাদে গলায় রশি দিয়ে আরিফুলকে ফাঁসিতে ঝুলতে দেখে।


আরিফুল ইসলামের পিতা আঃ মালেক বলেন, আমার ছেলের মৃত্যুর বিষয়ে আমার কোন কথা নাই।মৃত্যুর জন্য সেই দায়ী। 


ঘটনা সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশেদুজ্জামান রাশেদ বলেন,লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর