মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

কক্সবাজার ও উখিয়ায় বিজিবি-পুলিশের পৃথক অভিযানে শ্যামলী বাস থেকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার-২

কক্সবাজারের সদর উপজেলার সরকারি কলেজ গেইটের কাছে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। অপরদিকে উখিয়া থানা পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। এছাড়া কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিন দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ-বিয়ার জব্দ করেছে।

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন আজ রবিবার সকাল ১০টার দিকে বিজিবির একটি টিম গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস কক্সবাজার সরকারি কলেজ গেইটের কাছে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়। বিজিবি সদস্যরা বাসের যাত্রী মোহাম্মদ সেলিমমের ব্যাগ তল্লাশি চালিয়ে ১ কেজি ৯৫৫ গ্রাম হেরোইন জব্দ করে। পরে হেরোইন পাচারের অভিযোগে মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে। তার বাড়ি চকরিয়া উপজেলায় বলে জানিয়েছেন বিজিবি।

অপর দিকে উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন ভুট্টো (২৪) নামের চিহ্নিত এক মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩০ জুলাই) সকালে নিজ বাড়ি রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠার করইবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করে জানান, নুরুল আমিন ভুট্টো তালিকাভুক্ত মাদককারবারী। চার মাস পূর্বে জেল থেকে বের হয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নুরুল আমিন ভুট্টোর নামে ছয়টি মাদকের মামলা রয়েছে।

Tag
আরও খবর