কুড়িগ্রাম জেলার উলিপুর সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রভাষক অলোকেশ রায়কে শিক্ষক পরিষদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় শিক্ষক হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু যোবায়ের আল মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ড. সফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান, প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ লেলিন মিয়া,রাষ্ট বিজ্ঞান বিভাগের প্রভাষক আলমগীর হোসেন প্রমূখ। সহকর্মী শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষকের কর্ম ও জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে তাঁর ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, উক্ত শিক্ষক ২ বছরেরও অধিক সময় ধরে এ কলেজে অধ্যাপনা করেছেন। সম্প্রতি তিনি দিনাজপুর সরকারি কলেজ বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন।
১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ ঘন্টা ০ মিনিট আগে
৫ ঘন্টা ১ মিনিট আগে
৫ ঘন্টা ১০ মিনিট আগে