কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। ঝিনাইগাতী থানার ওসি এস এম নুর মোহাম্মদ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান

চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তারের" এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের" সভা কক্ষে ফ্রেন্ডশিপ এনজিওর (FDIDP) প্রকল্পের সার্বিক সহযোগিতায়, "সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা" দপ্তরের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার নানান বিষয়ের উপর এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার আবু রায়হান। তিনি বলেন, আমরা সব সময় সমাজের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে থাকি, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা একটু বেশি করে দেখাশোনা করে থাকি। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মেডিকেল অফিসার- ডাঃ প্রান্ত সরকার, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ সোহেল রানা, ডাঃ সৌরভ দাস, ডাঃ সুমাইয়া সাবরিন। তারা বলেন, আমরা অন্যান্য রোগীদের চেয়ে প্রতিবন্ধী রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকি এবং তাদের সরকারী ভাবে চিকিৎসার জন্য সকল সহায়তা করে থাকি বলে জানান তারা।

তারা আরও বলেন, যে কোন ধরনের প্রতিবন্ধী রোগীর বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাদের সমস্যা গুলো সমাধানের জন্য চেষ্টা করব। এই ধরনের কাজের জন্য তারা ফ্রেন্ডশীপ এনজিও কে ধন্যবাদ জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন (FDIDP) প্রজেক্টের প্রতিবন্ধী ব্যক্তিরা। উপস্থিত ছিলেন, রিহেলিটেশন অফিসার ও টেকনিক্যাল সুপার ভাইজার মোন্তাজুল রহমান, হাফিজুর রহমান, আনিছুর রহমানসহ আরও অনেকে। উক্ত এডভোকেসি সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, (FDIDP)প্রজেক্ট ম্যানেজার রহুল আমিন সরকার।

আরও খবর