ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

৩৪ বছর বয়সে এসএসসি পাস করলেন ইউপি সদস্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2023 01:17:07 pm

পড়াশোনার কোন বয়স নেই। সেই চিন্তা মাথায় রেখেই পড়াশোনা চালিয়ে গেছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইউপি সদস্য শামীম মৃধা। আর ৩৪ বছর বয়সে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণও হয়েছেন তিনি।


এবছর গাজীপুরের পুবাইল পলিটেকনিক্যাল থেকে তিনি এসএসসি পরীক্ষা দেন। শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত এবারের এসএসসি'র ফলাফলে এই ইউপি সদস্য পেয়েছেন জিপিএ-৪.৪৩ ।


ইউপি সদস্য শামীম মৃধা উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। 


এ বিষয়ে ইউপি সদস্য শামীম মৃধা জানান, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনের আগে একটি কথা প্রচার হয় যে, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে একজন ইউপি সদস্যকে নূন্যতম এসএসসি পাস হতে হবে। এই কথা জানার পর স্কুলে ভর্তি হই। আজ আমার আশা পূরণ হয়েছে। মহান আল্লাহ'র কাছে আমি কৃতজ্ঞ। আমি মনে করি বাংলাদেশে এমন একটি আইন বাস্তবায়ন করা উচিত, তাতে করে আমার মতো সবাই এসএসসি পাস করতে আগ্রহী হবে। শিক্ষিত লোকজন চেয়ারম্যান ও ইউপি সদস্য হলে জনসাধারণও ভালো সেবা পাবেন।


এ ব্যাপারে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম খোকন বলেন, শামীম খুবই ভালো মনের মানুষ। তাকে অনুসরণ করা উচিত। শিক্ষার কোনো বয়স নেই শামীম মৃধা তার উজ্জ্বল দৃষ্টান্ত। আমি তার কর্মময় জীবনের সফলতা কামনা করছি। সূত্র: দৈনিক সাহস

আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১২ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে