প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়নে নান্দাইলে আলোচনা ও মতবিনিময় সভা


ময়মনসিংহের নান্দাইলে প্রতিটি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান পরিপূর্ণভাবে নতুন কারিকুলাম বাস্তবায়নে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৬ জুলাই) বিকালে ঘোষপালা ফাযিল মাদরাসার উদ্যোগে মাদরাসার অফিসকক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


ঘোষপালা ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবুল হাছান মোঃ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলাম।


বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আনোয়ার হোসেন মিল্টন,অন্যতম আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আচারগাও ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো: আবদুল হাই।


আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা মাউশি কর্তৃক প্রণীত নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে করণীয় নির্দেশনাগুলো প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের প্রতিপালনের আহবান জানান।


প্রত্যেক শিক্ষক টিচার্স গাইড ও পাঠ সংশ্লিষ্ট উপকরণসহ শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করবেন। গতানুগতিক শিক্ষককেন্দ্রিক পদ্ধতি পরিহার করে শিক্ষকদের সহায়তাকারীর ভূমিকা পালন করা। প্রকৃতপক্ষে প্রচলিত ভূমিকার ঊর্ধ্বে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষক হয়ে উঠবেন সহ-শিক্ষার্থী।


শিক্ষক শিক্ষার্থীদের জন্য সহয়তামূলক একীভূত ও অন্তর্ভুক্তিমূলক শিখন পরিবেশ নিশ্চিত করবেন যাতে শিক্ষার্থীদের মধ্যে শিখনের উদ্দীপনা সৃষ্টি হয়। শ্রেণি শিক্ষক যে সব সমস্যা চিহ্নিত করবেন, তা নিয়ে প্রতি সপ্তাহে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সাপ্তাহিক সভায় আলোচনা করা ও সমস্যা সমাধানের কৌশল নির্ধারণ করা। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।


শিক্ষকগণ মূল্যায়নের মূলনীতি অনুসরণ করে শিক্ষার্থীদের বিভিন্ন যোগ্যতার মূল্যায়ন নিশ্চিতকরণ ও মূল্যায়নের ধারাবাহিক রেকর্ড সংরক্ষণ করবেন।


শ্রেণিকক্ষে শিক্ষার্থীকেন্দ্রিক শিখন পরিবেশ তৈরি করতে শিক্ষককে মূলত ফ্যাসিলটরের ভূমিকা পালন করতে হবে।আলোচনাসভায় নান্দাইল উপজেলার সকল মাদ্রাসা প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর