জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

‘শঙ্কামুক্ত নন’ কৌতুক অভিনেতা রনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-09-2022 08:06:22 am

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন বলে তার চিকিৎসক জানিয়েছেন।


শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, ‘বিস্ফোরণে রনির শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালি ও এক কান পুড়ে গেছে। একই ঘটনায় জিল্লুর রহমান নামের একজনের দেহের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


তিনি আরও জানান, ‘শুক্রবার রাত থেকে হাসপাতালের জরুরি বিভাগে রনি ও জিল্লুরকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার সকাল ১০টার দিকে তাদের হাই ডিপেনডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এখনই তাদের বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’


এর আগে শুক্রবার বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে জিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচজন দগ্ধ হন।


আহতদের শুরুতে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে রনি ও জিল্লুরের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।