জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

ওড়না চুরির অভিযোগ তুলে জয়পুরহাটে গৃহবধূকে মারপিট ও মাথার চুল কাটার দায়ে স্বামী গ্রেপ্তার

ওড়না চুরির অভিযোগ তুলে জয়পুরহাটে হানিফা বেগম (২৩) নামে এক গৃহবধূকে মারপিট ও মাথার চুল কাটার দায়ে তার স্বামী জাহাঙ্গীর আলম (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনা ও থানায় দায়েরকৃত মামলার বিবরণ সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের হাচেন আলীর মেয়ের সাথে জয়পুরহাট সদর উপজেলার শালগ্রামের আঃ মোমিনের ছেলে জাহাঙ্গীরের সঙ্গে পারিবারিকভাবে বিবাহের পর ঘর সংসার করাকালিন দুই ছেলে সন্তান জন্ম নেয়। 

বিবাহের পর থেকে প্রায় সময় তার স্বামী ও শশুর শাশুড়ি সাংসারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে   শারীরিক ও মানষিক নির্যাতন করতো।

গত কুরবানীর ঈদের আগের দিন তার শ্বাশুড়ি জায়েদা বেগমের পড়নের ওড়না হারিয়ে গেলে সেটি চুরির দোষারপ করে শরীরিক নির্যাতন করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ২১ জুলাই শুক্রবার রাত ০৮ টা ২০ মিনিটে হারানো ওড়না বের করে দিতে বলে ক্ষিপ্ত হয়ে চুলের মুঠি ধরে টেনে হিচরে মারপিট করে এবং মাথার সামনের অংশের কিছু চুল কেটে ন্যাড়া করে দিয়ে হুমকী প্রদান করে বাড়ি থেকে বের করে দেয় ।

পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে  চিকিৎসা নিয়ে শনিবার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামী জাহাঙ্গীর আলম (৩০), শশুর আঃ মোমিন (৫৫), শাশুড়ি জায়েদা বেগম (৪৮) ও ননদ মুর্শিদা বেগম (৩৫) গণের নামে জয়পুরহাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে। 

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ূন কবির জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ভিকটিমের স্বামী অভিযুক্ত জাহাঙ্গীর আলম কে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল ২৩ জুলাই রবিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর