নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ইউপি সদস্য সাইদুর রহমান নিজে মাটি কেটে সংস্কার করলেন রাস্তা


ময়মনসিংহের নান্দাইলে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে ও নিজে মাটি কেটে রাস্তা সংস্কার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউপি সদস্য সাইদুর রহমান।


উপজেলার রাজগাতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান বনাটি বাজার হইতে বাজুপাড়া ভায়া গাঙ্গাইলপাড়া নদীরপাড় পর্যন্ত ২ কি: মি  সড়কের বিভিন্ন জায়গায় ভাঙা অংশ নিজ অর্থায়নে মেরামত করেন। 


সরেজমিন গিয়ে দেখা যায়,বাজুপাড়া গ্রামে সলিং সড়কে ইউপি সদস্য সাইদুর রহমান নিজে মাটি দিয়ে রাস্তার ভাঙা অংশ মেরামত করছেন।আলম নামে একজন শ্রমিক মাটি কেটে দিচ্ছেন। আর সাইদুর রহমান নিজে রাস্তায় মাটি বিছিয়ে দিচ্ছেন।


স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও কষ্টসাধ্য। এতে প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের।


ইউপি সদস্য সাইদুর রহমান বলেন,এই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে।তাই জনগণের সুবিধার্থে নিজে অর্থ দিয়ে রাস্তাটি সংস্কার করছি। যাতে মানুষের চলাচলে কোন অসুবিধার সৃষ্টি না হয়। তিনি রাস্তাটি পুনঃ সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।


তিনি বলেন,জনগণের কাছে  প্রতিশ্রুতিবদ্ধ। তাই নিজের টাকা দিয়ে  রাস্তাটি মেরামত করছি।তিনি দৈনিক ৫শত টাকায় হাজিরায় ৫দিন ধরে আলম নামে একজন শ্রমিক নিয়ে রাস্তার ভাঙা অংশ মেরামত করছেন।আরো ৫ দিন কাজ করতে হবে।তাহলে রাস্তাটি মোটামুটি চলাচলের উপযোগী হবে। কাজ শেষ হওয়ার পর টাকা দিবেন বলে চেয়ারম্যান জানিয়েছেন।


রাজগাতি ইউপি চেয়ারম্যান ইফতেখার মোমতাজ খোকন বলেন,রাস্তাটির ভাঙা অংশ মেরামতের জন্য ইউপি সদস্যকে বলা হয়েছে। আমি মেম্বারকে বলেছি রাস্তাটি চলাচলের উপযোগি করাতে যা খরচ হবে আমার ব্যক্তিগত বরাদ্ব থেকে দেওয়া হবে।


নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহবো রহমান সজীব বলেন,বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর