ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

ছাত্রী মেস থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার




বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী নিবাসের একটি বন্ধ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া একটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত রিবনা শাহরীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী।ধারনা করা হচ্ছে সে কয়েকদিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।



সন্ধ্যার (১৯ জুলাই) পরে ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে।পরে রাত ১০টায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।বিশ্ববিদ্যালয়ের অদুরে মোল্লা ছাত্রীনিবাস নামক মেসে এ ঘটনা ঘটে। বরিশাল বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল এ তথ্য জানিয়েছেন।


ওসি আরও জানান, মেসের চতুর্থ তলার একটি কক্ষে শাহরিন একা থাকতো। গত দুদিন যাবত স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলোনা। বুধবার সন্ধার দিকে তার মা'সহ কয়েকজন স্বজন ছাত্রীনিবাসে পৌছে শাহরিনের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। অন্যান্যদের সহযোগীতায় দরজা খোলার পর ফ্যানের সঙ্গে শাহরিনের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মৃতদেহ পচে শরীর থেকে মাংস খসে পড়ার উপক্রম হয়েছে। দুগন্ধ ছড়িয়েছে পুরো কক্ষে।


সহপাঠী ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ঐ শিক্ষার্থীর পরীক্ষা ছিল।ঐদিন পরিবার তার সাথে কথাও বলেন।তিনদিন ধরে ফোন বন্ধ পাওয়ায় তার পরিবার আজ বিকালে বরিশালে আসেন।মৃত রিবনার মা মেসে আসলে দরজা ধাক্কাধাক্কি করেন।কিন্তু ভীতর থেকে আটকানো ছিলো।পরে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। মায়ের ভাষ্যমতে, ঐ শিক্ষার্থী মানসিকভাবে কিছুটা অন্যরকম ছিলো এবং সে একা থাকতে পছন্দ করতেন। 


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ বিষয়টি জানার সাথে সাথে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি। জানতে পেরেছি, সে তার কক্ষে একা একা থাকতো। তাই আশেপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করা যায়নি।


বন্দর থানার সহকারী কমিশনার মেহেদি হাসান জানান, ছাত্রীর পরিবারও প্রাথমিকভাবে ধারনা করছে সে আত্মহত্যা করেছে। তার আগে থেকে একা থাকার প্রবনতা ছিল বলে পরিবার জানিয়েছে।ময়নাতদন্তের পর মৃত্যুর কারন পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।শাহরিনের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় বলে জানা গেছে।

আরও খবর



6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১১ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৯ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে