শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

'পরাণ' দেখতে পরিপূর্ণ জবি অডিটোরিয়াম




জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে 'আমাদের সিনেমা' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পরিচালিত হয় সিনেমা শো-পর্ব। 


বুধবার (১৪সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সমসাময়িক  তরুণদের জনপ্রিয় সিনেমা রায়হান রাফি পরিচালিত 'পরান' শো দেখানো হয়।  জানা যায়, শিক্ষার্থীরা সিনেমায় নায়িকা 'অনন‍্যার' চরিত্র রহস‍্য নিয়ে সবাই অনেক বেশী উদ্বিগ্ন ছিল। 

০৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর  সিনেমা শো পর্ব চলে। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে  টিকিট বিক্রি শুরু হয়  আগেই তবে পরান সিনেমার টিকিট বিক্রি হয়  প্রায় ৩৫০টি অন‍্যান‍্য সিনেমার জন‍্য বিক্রি হয় গড়ে ২০০টি টিকিট। অডিটোরিয়ামে প্রদর্শিত অন‍্যান‍্য জনপ্রিয় সিনেমাগুলো ছিল 'রাত জাগা ফুল,শিমু, লোনা জলের কাব‍্য, গন্ডি,অলাতচক্র'ও পরাণ ।


 'পরাণ' দেখতে অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন জবি চলচ্চিত্র সংসদের সদস‍্যবৃন্দ, আয়োজক স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সিনেমার আয়োজক কমিটি। 'পরাণ' সিনেমা দেখে অনেকের চোখের কোণে অশ্রু জমে যায় এবং তা কপোল বেয়ে পড়তে থাকে। একটি বাস্তবধর্মী কাহিনী নিয়ে রচিত এ সিনেমার নায়িকা বিদ‍্যা সিনহা খুব রহস্যময় করে নারী চরিত্রকে উপস্থাপন করেছেন। 

 

এছাড়াও 'পরাণ' সিনেমা প্রদর্শনের  পূর্বে  বাংলাদেশের  অপ্রকাশিত সিনেমা  জয়া আহসানের ' বিউটি সার্কাস' এর ট্রেইলার দেখানো হয়। 

 

 সিনেমা শেষে সিনেমা থেকে শিক্ষা প্রকাশ করে মাহমুদ হাসান তনয় বলেন, জীবনের প্রতিটি পদক্ষেপ নিতে আবেগী না হয়ে বাস্তবমুখী হতে হবে। যেহেতু  আমরা সিনেমার সাথে বাস্তবতার অনেক মিল খুজে পায়। 

সিনেমা সম্পর্কে  অতসী বলেন, সিনেমায় রাজের চরিত্রটা অনেক ইনোসেন্ট ছিল। সব মিলিয়ে একটা স্টেনডার্ট মুভি ছিল 'পরাণ'। 


গত ০৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ' আমাদের সিনেমার' উদ্বোধন করেন জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. ইমদাদুল হক।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আমান হোসেন বলেন, আমরা প্রতিবছর দেশসেরা সিনেমা নিয়ে আয়োজন করে থাকি। তবে এবারের আয়োজনে শিক্ষার্থীদের ব‍্যাপক সাড়া পেয়েছি এবং তা আমাদের আরও  অনুপ্রেরণা দিয়েছে। আমরা খুব শীঘ্রই আরও একটা ইভেন্ট শুরু করব।

আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৫ ঘন্টা ১৩ মিনিট আগে