পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

শ্যামনগরে জানালা ভেঙে মানসিক ভারসাম্যহীন মেয়েকে হাত পা বেঁধে ডাকাতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-07-2023 06:22:15 am


মোঃ শাহাজান ইসলাম : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৩নং সদর ইউনিয়নের উওর ফুলবাড়ি গ্রামের মৃত জবেদ আলী গাজীর মানসিক ভারসাম্যহীন ছোট মেয়ে খাদিজা (৩৫)এর ঘরের জানালা ভেঙে হাত পা মুখ বেঁধে দলবদ্ধ একটি গ্রুপের ডাকাতি কার্যক্রম ও শারিরীক হেনস্তার স্বীকার হয়েছেন ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন খাদিজা।

জানা যায় যে, ১৭ জুলাই সোমবার আনুমানিক রাত ২ টার দিকে ২-৩ জনের একটি গ্রুপ কাঠের জানালা ভেঙে মানসিক ভারসাম্যহীন খাদিজা পারভীন এর ঘরে ঢুকেন।

 ঘরে ঢুকে মানসিক ভারসাম্যহীন খাদিজাকে হেনস্তা করে একপর্যায়ে ওড়না দিয়ে হাত পা ও মুখ বেঁধে রাখেন। তাতে করে ভুক্তভোগী কোননপ্রকার আওয়াজ বা ডাকাডাকি করতে পারেন না পরবর্তীতে ভুক্তভোগীর কান থেকে প্রায় ১ ভরি ওজনের কানের দুল খুলে নিয়ে যান এবং নাকফুল খোলার চেষ্টা করেন তবে শেষ পর্যন্ত তারা নাকফুল খুলতে পারেননি। তাছাড়াও সারা রুমে তল্লাশি চালিয়ে মানসিক ভারসাম্যহীন খাদিজার জমানো কিছু টাকা তার মুখ হাত পা বেঁধে রেখে এ চক্রের সদস্যরা চলে যান।

 ভুক্তভোগীর মা সখিনা জানান,ভোর ৬ টার সময় পাশের রুম থেকে বাহিরে বেরিয়ে দেখেন মেয়ের ঘরের জানালা ভেঙে পড়ে আছে। রুমের সামনে যেতেই হাত পা মুখ বাধা অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠেন। পরবর্তীতে ভুক্তভোগীকে বাঁধন মুক্তি করে সুস্থ করা হয়।

 ভুক্তভোগীর ভাবি জানান, ফাঁকা বাড়িতে ভারসাম্যহীন ননদ, দেবর ও শ্বাশুরি থাকতেন। সুযোগ বুঝে তারা এই ডাকাতি কান্ড ঘটান। তবে মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে মুক্তি পেলো না এটা বড়ই দুঃখজনক।

ভুক্তভোগী মানসিক ভারসাম্যহীন খাদিজা বলেন, আমাকে মারধোর করে জোর করে হাত পা মুখ বেঁধে কানের দুল খুলে নিয়ে গেছে ও আমার কিছুবজমানো টাকা নিয়ে চলে গেছেগা। কাঁদতে কাঁদতে বলতে থাকেন আমি আমার দুল ও টাকা নিয়ে এইন্যা দে‼

প্রতিবেশি মুনজিলা বলেন, সাতক্ষীরার সকল জায়গায় চুরি ও সন্ত্রাসী কান্ড দিনের দিন বেড়ে চলছে। সকল সময়ই এমন সন্ত্রাসী কর্মকান্ড ও চুরির ঘটনার কথা শোনা যায়। তবে মানসিক ভারসাম্যহীন একটি মেয়ের কাছ থেকেও তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এটা বড় দুঃখজনক।

গ্রামবাসী সকলের দাবী, সাতক্ষীরা জেলার সকল জায়গায় সন্ত্রাসী কর্মকান্ড ও চুরির ঘটনা ইদানীং ব্যাপকহারে বেড়েছে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুততম সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে মূল হোতা সহ এসকল গ্রুপের সদস্যদের সন্ধান খুঁজে বের করে গ্রেফতার এর দাবী জানান।

 জানা যায়, এখনো পর্যন্ত থানা পুলিশকে এ বিষয়ে অবগত করা হয়নি

আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪৮ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে