প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

দিনাজপুর বীরগঞ্জে পাষন্ড পিতা,মাতা ও ভাইয়ের নির্যাতনের শিকার কন‍্যা সন্তান।

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলায় কন‍্যা সন্তানকে দেয়া সম্পদ ফেরত পেতে পাষণ্ড পিতা মাতা ও ভাইয়ের দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে সন্তান। বাবার কাছ থেকে দানসুত্রে সম্পত্তি নিলেও প্রকৃতপক্ষে এর অনুকুলে মৃত পুলিশ স্বামীর উপার্জিত অর্থেই জমি ক্রয় করা হয়েছে বলে নির্যাতিতা কন‍্যা সন্তান মোস্তাকিমা জানান। ক্রয়কৃত সম্পত্তি ছিনিয়ে নিতে মেয়ের উপর নির্যাতন,অশালীন আচরণ এবং কুরুচিপূর্ন কথাবার্তা ছড়াচ্ছে ভাই  মওলানা আব্দুল আজীজ এবং বাবা মোজাম্মেল হক বলে অভিযোগ করেন মেয়ে মোস্তাকিমা। মৃত পুলিশ সদস‍্য মোঃ সাজ্জাদ হোসেন এর স্ত্রী দুই সন্তানের জননী মোস্তাকিমা বাপ ভাইদের নির্মম অত‍্যাচারে সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। গত ১০জুলাই ২৩ বীরগঞ্জ থানায় মোস্তাকিমার দায়েরকৃত জিডির  (নং ৫৯৮তাং ১০/০৭/২৩) অভিযোগসুত্রে জানা যায় বিবাদী ডাবড়া জিনেশ্বরী  গ্রামের মোঃ মোজাম্মেল হক এর ছোট ছেলে দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের ঠাকুরাইন বাজার জামিয়া আরাবিয়া দারুল ইলুম আয়শা সিদ্দিকা বালিকা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোস্তাকিমার ভাই  মওলানা আব্দুল আজীজ , ছোট ভাই জিয়াউর রহমান এবং বাবা মোঃ মোজাম্মেল হক এবং মা আক্তারা বানু  পরস্পর যোগসাজোষ করে মেয়ে মোস্তাকিমার কাছ থেকে ৮লক্ষ টাকা নিয়ে বীরগঞ্জ ডাবরা ইউনিয়নের জীনেশ্বরী মৌজার ৮৫৩নং খতিয়ানের ৩২১৭দাগের ৪৪.৫০শতক জমি দলিল করে দেয়।তৎকালীন সময় থেকে অদ‍্যাবদি জমি ভোগদখল করে আসলেও বর্তমানে সেই জমি ছিনিয়ে নিতে আমার সহোদর ভাইরাসহ বাবা মা নানারকম ষড়যন্ত্র করে আসছে। আমার স্বামী এক জন পুলিশ কনস্টেবল ছিলো। আমার বাবাকে আমার স্বামী বেঁচে থাকা অবস্থায় জমি বন্ধগের কথা বলে দুই লাখ ৫০ হাজার টাকা দেয়। ওই জমিতে সে রকম ফসল আবাদ হতনা পরিত্যক্ত পড়ে থাকা জমি ছিলো।কিন্তু আমার স্বামীর ক্যান্সার হয়,আমার স্বামী যখন মারা যায় তখন আমার ভাই বিদেশ যাবে,এই মর্মে আমার বাবা আমার কাছে টাকা চায় আমার স্বামীর পেনশনের টাকা আমার মেয়ের নামে ফিক্সড করে  রেখেছিলাম,আমার বাবা আমাকে বুঝিয়ে বলে মা তোকে আমি যে বন্ধগী জমিটা দিয়েছিলাম আমার ওই বন্ধগী জমিটা লিখে দিবো,তুই কাউকে কিছু বলিস না,তোর টাকাটা দে তোর ভাই বিদেশ যাবে। তোর ভাই বিদেশ গেলে তখন আর কোন সমস্যা হবে না আমাদের। এই কথা বলে আমার কাজ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নেয়। এবং দীর্ঘ কয়েক বছর পর ওই তফশিল কিন্তু জমি আমাকে দলিল করিয়া দেয়। আমি আমার ক্রয়কৃত জমি ভোগদখল  করিয়া আসতেছি। বর্তমানে আমার পিতা মাতা ভাই আমার ক্রয় কৃত জমি ছাড়িয়া দিতে বলে। যে তুই যে টাকা দিয়ে জমিটা কিনেছিস তার চেয়ে আমরা একটু বেশি টাকা দিবো তুই জমিটা ছেড়ে দে। আমি অপারগতা প্রকাশ করায় আমার ভাই এবং আমার বাবা  আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে কিল ঘুসি মারে আমি একজন স্বামী হারা দুই সন্তানের মা। আমার ওই জমিটুকু দিয়েই পেটের ভাত এবং সংসারটা কোন হালে চলে।ওই জমিটার উপর আমার বাবা ভাই পরিবারের চোখ পড়েছে এবং  লোভ কারণ একটাই বর্তমানে জমির দাম বেশি। কিন্তু ওই জমিটা আমি ক্রয় করেছি এবং আমার ছেলে মেয়ের নামে লিখে দিয়েছি। আমার বাবা-মা আমার সাথে যে হারে শুরু করেছে বলা তো যায় না। আমার এতিম বাবা হারা দুই সন্তানের ভবিষ্যৎ মনে করে আমি আমার ছেলে মেয়ের নামে জমিটুকু লিখে দিয়েছি। বর্তমানে আমার ভাই দিনাজপুর সদরে ৮ নং শংকরপুর ইউনিয়নের ঠাকুরাইন বাজার জামিয়া আরাবিয়া দারুল উলুম আয়েশা সিদ্দিকা বালিকা কর্মী মাদ্রাসা। এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ আব্দুল আজিজ এর বড় বোন মোস্তাকিমা কে মারধর করে মাওলানা মোঃ আব্দুল আজিজ। বাবার কাছ থেকে ক্রয় কৃত সম্পত্তিকে কেন্দ্র করে  স্বামীহারা বোনকে মারধর এবং বিভিন্ন অশ্লীল ছবি নেটে ছেড়ে দেওয়ার হুমকি এবং ভয় ভীতি দেখায় বলে এলাকার একাধিক ব‍্যাক্তি বর্গ জানায়।এঘটনায় ডাবর জীনেশ্বরী ইউনিয়নের চেয়ারম‍্যান হেলাল চৌধুরীকে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল রিসিভ হয়নি।এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Tag
আরও খবর