নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা তাজমহল হীরকের গণসংযোগ

জয়পুরহাট-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা তাজমহল হীরক দলীয় মনোনয়ন পাওয়ার আশায় গণসংযোগ শুরু করেছেন।

জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসন। বর্তমানে এ আসনে সংসদ সদস্য রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এবার সেই আসনেই নৌকা মার্কার প্রতিক নেওয়ার জন্য মরিয়া হয়ে গণসংযোগ করে বেড়াচ্ছেন  আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মো. তাজমহল হীরক। ইতিমধ্যে তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন। 

তিনি ক্ষেতলাল উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জনসাধারণের নিকট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য সংযুক্ত লিফলেটও বিতরণ করেন তিনি। 

মনোনয়ন প্রত্যাশী তাজমহল হীরক বলেন, আমি কেন্দ্রীয় আওয়ামী  লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য পদে রয়েছি, আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ তারপর মুল দলে কাজ করছি, আমি দলের জন্য কাজ করছি। তিনি আরও বলেন বর্তমান সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কথা মানুষের মাঝে পৌঁছে দিয়ে আমি নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী বলে মানুষকে জানান দিচ্ছি। আমি ইতিমধ্যে গণসংযোগ শুরু  করে দিয়েছি সেই সাথে  মানুষের সাড়া পাচ্ছি,  আশা করছি আমি নৌকার মনোনয়ন পাবো, আর মনোনয়ন  পেলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো।

গণসংযোগ করার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, লুৎফর রহমান, আব্দুল বারীক, মোজাম্মেল হোসেন, যুবলীগ নেতা শফিকুল আলম, ছাত্রলীগ নেতা  রাজু, প্রভাষক আবু তাহের, ব্যাবসায়ী সুজাউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।  

আরও খবর