প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

নান্দাইলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়

নান্দাইলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময়


ময়মনসিংহের নান্দাইলে ৩টি বিদ্যালয়ের  শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রাশেদুজ্জামান রাশেদ।


সোমবার (১০ জুলাই) দুপুর ১২ টায় ৩টি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় সভা করেন।


বিদ্যালয়গুলো হলো পাঁচানি উচ্চ বিদ্যালয়,পাঁচানি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাভার সরকারী প্রাথমিক বিদ্যালয়।


ওসি মো.রাশেদুজ্জামান বিদ্যালয়ের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মুল্যবোধ সম্পর্কে শিক্ষার্থীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। সামাজিক অথবা পারিবারিক যে কোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করার জন্য শিক্ষকদের নিকট মোবাইল নাম্বার দিয়ে আসেন।


বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, জঙ্গি, সন্ত্রাস, মোবাইলের অপব্যবহার, মাদকসহ সকল প্রকার অসামাজিক কর্মকান্ড সম্পর্কে অবহিত করেন এবং এগুলো থেকে নিজেদের দুরে থাকার পরামর্শ দেন। 


পাশাপাশি সৎ ও চরিত্রবান হওয়া, সময়ের মূল্য দেওয়া, শৃংখলা ও আদব-কায়দা মেনে চলা, গুরুজনদের মান্য করা, শিক্ষক শিক্ষিকা ও পিতা মাতার কথা মেনে চলা এবং ভালভাবে লেখাপড়া করে দেশকে সোনার বাংলায় পরিণত করার আহবান জানান তিনি।


ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ওসি রাশেদ বলেন, মুক্তিযোদ্ধের চেতনায় তোমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।তোমাদের এখন পড়াশোনার সময়। ভালোভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোন বিকল্প নেই।তিনি বলেন, তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া সেটা হলো ভালো রেজাল্ট করা। 


ওসি রাশেদুজ্জামান বলেন,তোমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। মা-বাবার কথা শুনতে হবে। তারা তোমাদের জন্য অনেক পরিশ্রম করেন। বিশেষ করে কখোনই মায়ের অবাধ্য হবে না।


এসময় উপস্থিত ছিলেন,পাচাঁনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এফ এম মাহবুবর রহমান,পাচাঁনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃতাইজুল ইসলাম, জহিরুল ইসলাম সহকারী শিক্ষক, বিমল চন্দ্র দেবনাথ  হাসিনা বেগম, জান্নাতুল ফেরদৌস, মোঃনুরুল ইসলাম, মোঃ মাহবুবুর রহমান,মাহমুদা পারভীন,আল- মামুন, মোঃসোহরাব উদ্দিন,আঃকদ্দুছ,নান্দাইল মডেল থানার এস আই মো.আব্দুল কাদের প্রমুখ। 


Tag
আরও খবর