নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে মহিলাদের নিয়ে এমপি তুহিনের উঠান বৈঠক

নান্দাইলে মহিলাদের নিয়ে এমপি তুহিনের উঠান বৈঠক



প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আগামী জাতীয় সংসদ নির্বচনের প্রচারনার অংশ হিসাবে গ্রামের নারী ভোটারদের সাথে সাক্ষাত, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সফলতা পৌঁছে দেওয়া,তাদের মতামত জানা ও তাদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষে ময়মনসিংহের নান্দাইলে মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেছেন ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।


মঙলবার (১০ জুলাই) বিকালে জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেউলডাংরা ও ২নং ওয়ার্ডের রায়পাশা গ্রামে দুটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


এ সময় আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি উঠান বৈঠকে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং স্থানীয় মহিলাদের সুখ-দুঃখ, চাওয়া পাওয়ার কথা শোনেন। এতে নারীরা কাছ থেকে এমপিকে দেখা ও তার বক্তব্য শুনতে পারা ও তাদের কথা বলতে পেরে খুবই উৎফুল্ল ছিল। 


এমপি তুহিন বলেন,শেখ হাসিনাই এদেশের নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।বিধবা ভাতা,বয়স্ক মহিলাদের জন্য ভাতা,গর্ভবতী মহিলাদের জন্য ভাতা,মহিলাদের চাকরিতে অগ্রাধিকার প্রদান করে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করেছেন।


তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে হবে ।দুটি উঠান বৈঠকেই কয়েকশ নারীসহ সমাজের সকলস্তরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।এর আগে তিনি উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মি সন্মেলন শেষ করেছেন।


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র রফিক উদ্দিন ভুইয়া,জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,জাহাঙ্গীরপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মণ্ডল, মোয়াজ্জেমপুর ইউপি চেয়ারম্যান  তাছলিমা আক্তার শিউলী,নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার  মোঃ শাহিনুর আলম শাহিন,৭ নং ওয়ার্ডের কমিশনার গোলাম আহম্মদ খান রুপক প্রমুখ।

Tag
আরও খবর