প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

নরেন্দ্রপুর সরকারি বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি তুহিন

নরেন্দ্রপুর সরকারি বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি তুহিন


ময়মনসিংহ নান্দাইলে খারুয়া ইউনিয়নে ১কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।


শনিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন,প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।


ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু,উপজেলা প্রকৌশলী মোঃ শাহেবুর রহমান সজীব, খারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুর রাশিদ, মোঃ জালাল উদ্দীন মল্লিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন উজ্জ্বল প্রমুখ। 


ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি এমপি তুহিন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।তিনি উন্নয়ন দিয়ে বাংলাদেশকে বদলে দিয়েছেন।সকল মানুষ এর সুফল পাচ্ছেন।


তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি আমার নান্দাইলকে উন্নয়নের ছোয়ায় বদলে দিয়েছি। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবন হয়েছে।আগামী নির্বাচনে আবার আওয়ামীলীগকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

Tag
আরও খবর