বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম

মওদুদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী




নোয়াখালীতে এসে সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করেছেন  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

শুক্রবার (১৪ জুলাই) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিপুর গ্রামে মওদুদ আহমদের পারিবারিক কবরস্থানে উপস্থিত হয়ে তিনি তার কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে মেহনতী মানুষের পদযাত্রা সমাবেশে অংশ গ্রহণ করেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পদযাত্রা সমাবেশ শেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পরামর্শে ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়িতে আসেন। এরপর তিনি মওদুদ আহমদের পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন ও মোনাজাতে অংশ নেন। পরে তিনি মওদুদ আহমদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, কোম্পানীগন্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কবিরহাট পৌরসভা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মন্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতোয়ার হোসেন পাভেল, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা যুবদলের আহবায়ক আবু হানিফ , কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোতালেব হোসেন মামুন, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন রিদয়, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মার্চ ৮১ বছর বয়সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে নিজ পারিবারিক কবরাস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।

ব্যারিস্টার মওদুদ আহমদ বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক এমপি ও অষ্টম জাতীয় সংসদে তিনি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। 
ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন। ছয় ভাইবোনের মধ্যে মওদুদ আহমেদ চতুর্থ। পল্লীকবি জসীম উদ্দীনের জামাতা মওদুদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে লন্ডনের লিঙ্কন্স ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
আরও খবর

6b05364914e05-241126010129.webp
অভিনেতা সোহেল খান আর নেই

৩ ঘন্টা ৪৮ মিনিট আগে