ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

যবিপ্রবির সাবেক কর্মচারী নেতার অর্থ আত্মসাতের প্রমান পেয়েছে পিবিআই




যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. সাজেদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সোহাগের বিরুদ্ধে সমিতির অর্থ আত্মসাতের মামলায় অর্থ আত্মসাতের প্রমান পেয়েছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। এই মর্মে পিবিআই এর পুলিশ পরিদর্শক হিরন্ময় সরকার ৪০৬/৪২০ ধারায় আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।


যবিপ্রবির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদলের করা এ মামলায় কর্মচারী সমিতির ২০১৯-২০ সেশনের সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান সোহাগ'কে ১নং আসামি ও তৎকালীন সভাপতি সাজেদুর রহমান জুয়েলকে ২নং আসামি করা হয়।


মামলার বিবরণ অনুযায়ী আসামি সোহাগ ও জুয়েল সমিতির দায়িত্বে থাকাকালীন আয় ব্যয়ের হিসাব বুঝিয়ে দিতে ব্যর্থ হলে ৩ নভেম্বর ২০২২ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করেন নতুন কার্যনির্বাহী কমিটি। উক্ত তদন্ত কমিটি এক লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের প্রমাণ পান। সমিতির আয়কৃত ঐ টাকার কোন রেজুলেশন বা সমিতির আয় ব্যয়ের খাতায় লিপিবদ্ধ বা সমিতির ব্যাংক হিসাবে না রেখে আসামিরা ওই টাকা আত্মসাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়। কিন্তু পিবিআই এর তদন্ত প্রতিবেদন দাখিলকারী কর্মকর্তা হিরন্ময় সরকার ৩১২০০ টাকা অর্থ আত্মসাতের প্রমাণ পেয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিবাদীরা সাবেক সভাপতি ও সম্পাদক কমিটির রেজুলেশনে নতুন সদস্য ফরম ৫০ টাকা করে নিধারিত থাকলেও কোন কোন সদস্যের কাছে থেকে ১ হাজার টাকা করে নিয়ে ফরম বিক্রি করেন এবং একই নম্বরের সদস্য ফরম ফটোকপি করে বিতরণ করেন এবং অতিরিক্ত টাকা আত্মসাৎ করেন। ৩২ সদস্য ১ হাজার টাকা করে ফরম কিনেছেন। অতিরিক্ত ৩১২০০ টাকা কোন রেজুলেশন বা সমিতির আয় ব্যয়ের খাতায় লিপিবদ্ধ বা সমিতির ব্যাংক হিসাবে জমা না করিয়া প্রতারণামুলক ভাবে আত্মসাৎ করেন।


উল্লেখ্য, ২০১৯-২০ সেশনে কর্মচারী সমিতির সভাপতি মো. সাজেদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সোহাগ থাকাকালীন সময়ে তাদের বিরুদ্ধে ১ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাত এবং সেই অর্থ ফেরত না দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেন কর্মচারী সমিতির সাবেক  সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল।

আরও খবর