প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা

দিনাজপুর সদর উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগে বিভাগীয় সমবায় উপ নিবন্ধকের তদন্ত

দিনাজপুর সদর উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে  সরকারি পুকুর লীজ প্রদানে উৎকোচ গ্রহনের অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে প্রেরিত অভিযোগের ভিত্তিতে বিভাগীয় সমবায় কার্যালয় রংপুর এর উপনিবন্ধক তদন্ত সম্পন্ন করেন।
গত ১০ জুলাই দিনাজপুর জেলা সমবায় কার্যালয়ের প্রধান কার্যালয়ে বাদী এবং বিবাদীর উপযুক্ত প্রমান ও দুপক্ষের ৪জন করে ব‍্যক্তির কাছ থেকে  মৌখিক ও লিখিত সাক্ষ‍্য গ্রহনের মাধ‍্যমে তদন্ত সম্পন্ন করেন  রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক মোঃ শাহীনুর ইসলাম।
  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন আগামী ১০ থেকে ১৫ কার্যদিবসের মধ‍্যে দাখিল করা হবে।তবে কোন যৌক্তিক এবং উপযুক্ত তথ‍্যাদি ছাড়া  একটি ভাউচারের উপর লিখিত তথ‍্যাদি দ্বারা উৎকোচ গ্রহনের বিষয়টি কতটা আইনসিদ্ধ সেটাই ব‍্যাপার।
উল্লেখ‍্য দিনাজপুর সদর উপজেলার ৯নং আশ্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান মোঃ জিয়াউর রহমান জিয়া সোনাকুড়ি মৎস‍্যজীবি সমবায় সমিতি নশনদীঘি সরকারি পুকুরের লীজ প্রদানে দিনাজপুর সদর উপজেলার অফিস সহকারী কাম কম্পিউটার ও সাট মুদ্রাক্ষরিক মোঃ আসাদুজ্জামান এবং উপজেলা সমবায় কার্যালয়ের সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান উৎকোচ গ্রহন করে সরকারি পুকুর লীজ দিয়েছেন এমন অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন আর এই অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক মোঃ শাহীনুর ইসলাম সরেজমিনে এসে উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোশারফহোসেন ,বীর মুক্তিযোদ্ধা মোঃ মনসুর আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,বীর মুক্তি যোদ্ধা মোঃ খায়রুল সহ একাধিক গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গের সাথে আলাপকালে তারা তদন্ত কর্মকর্তাকে জানান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ‍্যা, ভীত্তিহীন এবং উদ্দেশ‍্যপ্রনোদিত ভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার কৌশল মাত্র।যা বাস্তবে এর কোন সত‍্যতা নেই।  এসময় তদন্ত কর্মকর্তা মোঃ শাহীনুর ইসলাম উপস্থিত গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও মুক্তিযোদ্ধাদের জানান সবকিছুই উপযুক্ত প্রমানের ভিত্তিতেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহন করা হবে।

Tag
আরও খবর