আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নোয়াখালীতে মেঘনায় জোয়ারের পানিতে ভেসে গেল রাজমেস্ত্রী



ভাটার সময় মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের স্রোতে ভেগে গেছে এক রাজমেস্ত্রী। একই সময়ে ভেসে যাওয়া তার বন্ধু শাহাবুদ্দিন (২৪) ও মোহন (২৩) কে স্থানীয় জেলেরা উদ্ধার করে। 

পানিতে ভেসে যাওয়া যুবকের নাম আমির হোসেন (২৩)।  সে উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি নিজ এলাকার সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন। 

শনিবার (০৮ জুলাই) দুপুর ২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাটে ভেসে যায় ওই যুবক। 

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের এক আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামে। আসস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান । পরে উপস্থিত জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেনের ঘটনার পর থেকে ছয় ঘন্টা নিখোঁজ রয়েছেন। 

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয়রা নিখাঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।    
আরও খবর