নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

সিরিজের প্রথম ওয়ানডে : আজ মাঠে নামছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-07-2023 06:17:46 am

আজ বুধবার মাঠে নামছে বাংলাদেশ। তিন সপ্তাহ বিরতির পর খেলায় ফিরছে টাইগাররা। একই সিরিজ আর একই প্রতিপক্ষ হলেও ফরম্যাটটা এবার ভিন্ন; তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মোকাবেলা করবে তামিম বাহিনী।


নিজেদের মাটিতেই আফগানদের আতিথ্য দেবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।


ওয়ানডেতে বাংলাদেশ সবসময়ই গর্ব করার মতো একটা দল। বাকি দুই ফরম্যাট থেকে এই ফরম্যাটেই শক্তির বিচারে ঢের এগিয়ে টাইগাররা। মাঝারি মানের দল তো বটেই, রাঘববোয়ালদেরও এই ফরম্যাটে ভয় করেনা তারা। পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। 


তবে এই ম্যাচে বাংলাদেশের অতীত নয়, ভাবনায় থাকবে ভবিষ্যৎ। আসন্ন ভারত বিশ্বকাপের প্রথম ম্যাচেই যে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা! এই সিরিজের তিন ম্যাচসহ এশিয়া কাপ মিলিয়ে বিশ্বকাপের আগে অন্তত চারবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


সুতরাং এখন থেকেই ভুল শুধরে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়াই মূল লক্ষ্য টাইগারদের। সুবাদে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতি নেয়ার সেরা মঞ্চ হিসেবেই সিরিজটিকেই দেখছেন ক্রিকেটাররা।


এই সিরিজে আফগানদের ৩-০-এ হারাতে পারলে শুধু বিশ্বকাপের আগে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন আর আত্মবিশ্বাস অর্জন নয়; র‍্যাঙ্কিংয়েও প্রথমবারের মতো পাঁচে উঠে আসার হাতছানি আছে টাইগারদের সামনে। সুতরাং এমন সুযোগ হেলায় হাতছাড়া করতে চাইবেনা বাংলাদেশ।


একই লক্ষ্য হয়তো আফগানিস্তানেরও। তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ ভালো ছন্দেও আছে তারা।২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ১২ ম্যাচেই জয় পেয়েছে রশিদ খানের দল। বিপরীতে তারা হেরেছে ৫টি ম্যাচে। এমনকি এই সময়ে এই সিরিজের ভেন্যু চট্টগ্রামেই বাংলাদেশকে হারিয়ে গেছে আফগানরা।


যদিও সিরিজ হেরেছিল আফগানিস্তান। তবে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে হারের তিক্ত স্বাদ দিয়েছিল রশিদ খানরা। এই সিরিজেও সেই জয় হতে পারে আফগানিস্তানের অনুপ্রেরণা। যদিও শেষ ৭ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে হারাতে পারেনি কেউ।


পরিসংখ্যানও অবশ্য কথা বলছে বাংলাদেশের পক্ষে। ওয়ানডেতে দুই দলের ১১ সাক্ষাতে বাংলাদেশের জয় ৭ ম্যাচে, ৪টি জিতেছে আফগানিস্তান। অবশ্য দেশের মাঠে খেলার তেমন ফায়দা নিতে পারবে না টাইগাররা৷ কেননা ৪ জয়ের তিনটিই তাদের বাংলাদেশের মাটিতে!

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩২ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে