ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

রাস্তার ময়লাযুক্ত পানি কাপড়ে লাগলে ওই কাপড় পরে নামাজ পড়লে আদায় হবে কি?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-09-2022 02:13:30 pm

ছবি: মুফতি উসমান গণী নোমানী



◾প্রশ্ন: হুজুর, আমি বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য অনেক সময় গাড়িতে বা হেঁটে যাই । এলাকায় বৃষ্টি আসলে কিছু রাস্তা ডুবে যায়। এতে জনসাধারণের চলাচল করতে একটু অসুবিধা হয়। তবুও মাদ্রাসা বা কারোর কর্ম ক্ষেত্রে যাওয়ার জন্য এই ডুবন্ত রাস্তর ভেতর দিয়েই পায়ে হেঁটে যেতে হয়। আর সাধারণত বৃষ্টির পানি যেটা রাস্তায় থাকে ওটা কাদাযুক্ত ও বিভিন্ন ময়লা আবর্জনা মিশ্রিত থাকে। এখন আমার জানার বিষয় হলো, চলার ক্ষেত্রে এই রাস্তার ময়লাযুক্ত পানি যদি জামায় লাগে তাহলে আমার জামা কি নাপাক হয়ে যাবে? এই কাপড় পরে কি আমি নামাজ পড়তে পারবো? সদুত্তর দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ।

- ইমরান 

উত্তরা, ঢাকা



◾উত্তর: (সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য)

শরীয়তের বিধানানুসারে কোন স্থানকে কেবলমাত্র সন্দেহবশত নাপাখির হুকুম দেওয়া যায় না। নাপাকির ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই জায়গা পাক হিসেবে বিবেচিত হবে। বৃষ্টির কারণে জমা রাস্তাঘাটের আবর্জনাযুক্ত পানি ও কাদায় নাপাকের আলামত স্পষ্ট পরিলক্ষিত না হলে তা নাপাক বলে গণ্য হবে না। সুতরাং প্রশ্নোল্লিখিত অবস্থায় শুধু বৃষ্টির পানি কিংবা রাস্তার ময়লা পানি কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। সেই কাপড় পরিহিত অবস্থায় নামাজ পড়া যাবে, এতে কোন সমস্যা নেই। তবে আমাদের জন্য উচিত হল, একদম অপারগ না হলে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করা। আল্লাহর সামনে হাজির হওয়া। কিন্তু কেউ যদি স্পষ্ট দেখতে পায় যে, তার কাপড়ে নাপাকের অংশ লেগেছে, পানিতে স্পষ্ট নাপাকি দেখতে পেয়েছে কিংবা নাপাকির দুর্গন্ধ অনুভূতি হয়েছে, তাহলে সেই কাপড় নাপাক বলে গণ্য হবে এবং সেই কাপড় পরে নামাজ পড়া যাবে না। 

(আল্লাহ তাআলা সবচে' ভালো জানেন)


তথ্য সূত্র: (রদ্দুল মুহতার -১/৩২৪,৩২৬) (ফতোয়ায়ে হিন্দিয়া-১/১৭) (ফতোয়া ফকিহুল মিল্লাত-৩/৯০-৯৫)(দেওবন্দের ফতোয়া -168306)



◾সমাধান 

মুফতী উসমান গণী নোমানী

মুহাদ্দিস, জামি'আ ইসলামিয়া আরাবিয়া । বলিয়ারপুর, সাভার , ঢাকা।



প্রিয় পাঠক, আপনার দৈনন্দিন জীবনে ইসলামী বিষয়ক যত মাসলা মাসায়েল রয়েছে তা জানতে এবং সমাধানের জন্য যেকোনো প্রশ্ন করতে পারেন নিম্নোক্ত ঠিকানায়- 

osmangoninomani@gmail.com


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

৩৩ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০৮ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে