‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে শীর্ষ মাদক ব‍্যবসায়ি ফেন্সি আনারুল বিপুল পরিমান মাদকসহ আটক

দিনাজপুর সদর উপজেলার  শীর্ষ মাদক ব‍্যবসায়ি ফেন্সি আনারুলকে বিপুল পরিমান ফেন্সিডিল, ফেন্সিগ্রিব ও বিদেশীমদ সহ আটক করেছে র‌্যাব-১৩’।

৩জুন সোমবার র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 
র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলা কোতয়ালী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের (স্কুলপাড়া) ঘুঘুডাঙ্গা গ্রামের জনৈক মাহাবুর রহমানের অব্যবহৃত ইটের তৈরী টিনের ছাউনি দেয়া একটি বাড়িতে অভিযান চালায়।
এ সময় ৫৫২ বোতল ফেন্সিগ্রিব, ২৫ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদসহ দিনাজপুরের একজন শীর্ষ মাদক কারবারি আনারুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 মাদক কারবারি আনারুল ইসলাম(২২)দিনাজপুর সদার উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের  ঘুঘুডাঙ্গা স্কুলমপাড়া এলাকার মোফাজ্জল হোসেন এর ছেলে।

গ্রেফতারকৃত শীর্ষ মাদক চোরাকারবারি আনারুল ইসলাম দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। 
সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন কৌশলে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিব,বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।  আসামী বিভিন্ন পরিত্যক্ত বা অব্যবহৃত বাসা-বাড়িকে ব্যবহার করে প্রশাসনসহ  স্থানীয় লোকজনের চোখের আড়ালে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে ব্যবসা করে আসছিলেন! 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী ফেন্সি আনারুল পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে
ফেন্সিডিল, ফেন্সিগ্রিব সহ বিদেশী মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক চোরাকারবারিদের কাছে বিক্রি করে আসছে মর্মে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Tag
আরও খবর