‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

কাহারোলে এক ইমামের বিরুদ্ধে ইসলামী ফতোয়া জারীর নামে স্বেচ্ছাচারিতার অভিযোগ ঈদের জামাতে অংশগ্রহনে বাঁধানিষেধ

দিনাজপুর কাহোরোল উপজেলায় এক মসজিদের ইমামের বিরুদ্ধে ইসলামী ফতোয়া জারীর নামে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের একাধিক সদস‍্য।
বোনের ধর্ষনের বিচার চেয়ে আদালতে মামলা করায় মামলাটি তুলে নেয়ার জন‍্য দিনাজপুর কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের বগদৌল বাজার  পাহাড়পুর জামে মসজিদের ইমাম মোঃ আবুল হোসেন মুন্সির বিরুদ্ধে ইসলামী ফতোয়া জারী করে ভুক্তভোগী পরিবারকে একঘড়ে করে ঈদের জামাতে অংশগ্রহন এবং কুরবানী দেয়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হয়রানি করার এবং সেচ্ছাচারিতার অভিযোগ করেছেন অসহায় ভুক্তভোগী পরিবারের সদস‍্যবৃন্দ।
গত ৩জুলাই কাহারোল উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৪নং তারগাঁও ইউনিয়নের বগদৌল পাহাড়পুর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে ধর্ষিতার ভাই মোঃ আমিনুল ইসলামের দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় গত ৭এপ্রিল ২৩ সন্ধ‍্যায় অত্র ইউনিয়নের মৃত কেরামত আলীর ছেলে মোঃ মারুফ,আবুল হোসেনের ছেলে আলমগীর ওরফে আলম,মৃত ইদ্রিস আলীর ছেলে ফিরোজ,মোঃ মারুফের স্ত্রী স্বপ্না বেগম,ফিরোজের স্ত্রী তামমিনা এবং কেরামত আলীর স্ত্রী সেলিনা পরস্পর যোগসাজষ করে অসৎ উদ্দেশ‍্য সাধনে আমার বোনকে অপহরন করে নিয়ে গিয়ে ৯দিন আটক রেখে ধর্ষন করার পর কাহারোল থানায় দায়েরকৃত জিডির ফলে পুলিশের তৎপরতায় আসামীরা নাবালিকা মেয়েটিকে ফেরত নিয়ে এসে ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান মনোয়ারুল ইসলামের কাছে নিয়ে আসে।কিন্তু চেয়ারম‍্যান মনোয়ারুল ইসলাম আসামীদের থানায় সোপর্দ না করে আসামীদের পক্ষপাতিত্ব করে মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।ভুক্তভোগী পরিবারের পক্ষে চেয়ারম‍্যানকে আসামীদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়ার কথা বললে তিনি পরবর্তীতে পরিষদে বিচার সালিশ করে দেবার আশ্বাস দিয়ে ভুক্ভোগীর ভাইকে পাঠিয়ে দেয়।এঘটনায় পরবর্তীতে উপরোক্ত ছয় আসামীসহ ৪নং তারগাঁও ইউপি চেয়ারম‍্যানের বিরুদ্ধে কাহারোল থানায় ভুক্তভোগীর ভাই একটি এজাহার দাখিল করলেও প্রভাবশালী আসামীদের প্রভাবে তৎকালীন সময়ে দায়িত্বরত ওসি মামলাটি রেকড না করায় পরবর্তীতে  আদালতে মামলা  দায়ের করেন যাহার মামলা নাম্বার ৪৫৬ এবং মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তে রয়েছে।অভিযুক্ত আসামীরা ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের মামলাটি তুলে নেবার জন‍্য বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করতে থাকলেও ভুক্তভোগীরা কোন তোয়াক্কা না করায় গত ২৭জুন বর্নীত আসামীদের নির্দেশে তাদের অপরাপর সহায়তাকারী পাহাড়পুর জামে মসজিদের ঈমাম মোঃ আবুল হোসেন মুন্সী,বাসুদেবপুর ও পাহাড়পুর এলাকার শামীম রেজা;আলমগীর ওরফে আলম,আবুল হোসেন,মোঃ জয়নাল,মোঃ মোতালেব, আইয়ুব,রফিক,নুর মোহাম্মদ এবং বকুল মেকার একত্রিত হয়ে ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীদের বিরুদ্ধে ফতোয়া জারীর সিদ্ধান্ত গ্রহন করে ২৮জুন সকাল ১০টায় ভুক্তভোগী পরিবারের সদস‍্য আমিনুল ইসলামকে ডেকে বলে সাক্ষী মোঃ ইসমাইল,ইব্রাহীম,সোলায়মান আলী ও মামলার বাদী আমিনুল ইসলামের বিরুদ্ধে ফতোয়া জারী করা হয়েছে যে পাহাড়পুর ঈদগাহ মাঠে নামাজ পরতে যেতে পারবে না,ঈদের মাঠে কুরবানীর পশু নিয়ে যেতে পারবে না,যদি যায় তাহলে তাদেরকে 'কতোল'করা হবে।তাদেরকে এক ঘড়ে করে দেয়া হয়েছে।তারা কোন ধরনের সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না বা কেউ তাদের কোন সামাজিক রীতিনীতিতে অংশগ্রহন করতে পারবে না। বোনকে অপহরন করে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনী ব‍্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেয়ায় আজকে আমাদের একঘড়ে করা হয়েছে এবং ঈদের জামাতে অংশগ্রহনও করতে দেয়নি বলে ভুক্তভোগী আমিনুল ইসলাম জানায়।এবং এরুপ কর্মকান্ডের সাথে জরিতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যবস্থা গ্রহন করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।আধুনিক সভ‍্যতার যুগে এমন বর্বোচিত আচরন কখনই উচিত নয় বলে জানান উক্ত এলাকার একাধিক সচেতন ব‍্যক্তিবর্গ।

Tag
আরও খবর