টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২, আহত-৩ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ৩৯টি মনোনয়নপত্র জমা শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী জ্বালানি খাতে সরকারের ভর্তুকি ৪১২ কোটি ডলার কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন পলাশে রিকের প্রকল্প সমাপনী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকমুক্ত ও উন্নয়নমুখী অন্নদানগর ইউনিয়ন গড়তে চাই : চেয়ারম্যান প্রার্থী জিল্লুর রহমান প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন কাল, ব্যাপক প্রস্তুতি-উৎসাহ-উদ্দীপনা বাঁশখালীতে সরল ইউনিয়নে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডে কোন প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না- এমপি ডা. জীবন শার্শার কায়বায় রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ, ভূমি অফিসের হস্তক্ষেপে বন্ধ মধুপুর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সঙ্গে ড. মোজাম্মেল হোসাইনের মতবিনিময় সভা লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু পীরগাছায় গণ উন্নয়ন কেন্দ্রের ৮৪তম শাখার উদ্বোধন সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত ‎ বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

দারুণ লড়েও কুয়েতের কাছে হেরে বিদায় বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2023 12:55:54 am

ছবি: বাফুফে

একেই বলে লড়াকু ফুটবল। শক্তিশালী দলের সঙ্গে জিততে না পারলেও লড়াই করো-এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কুয়েতের সঙ্গে চোখে চোখে রেখে লড়াই করেছে বাংলাদেশ দল। কিন্তু শেষ পর্যন্ত হার মানতেই হয়েছে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ দিকে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।


কুয়েতের রাইট-ব্যাক আবদুল্লাহ আল ব্লাউসি করেছেন ম্যাচে সোনার হরিণ হয়ে ওঠা একমাত্র গোলটি। তাঁর গড়ানো শট বাংলাদেশের সেন্টার-ব্যাক তপু বর্মণের দুই পায়ের ফাঁক গলে জালে গেছে। এ ম্যাচে ‘চীনের প্রাচীর’ হয়ে ওঠা বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান বলের গতিটা ঠিক বুঝে উঠতে পারেননি। তাঁকে কিছুটা বিভ্রান্ত করে বল জালে যেতেই হাঁফ ছেড়েছে কুয়েত। সাফে প্রথমবার অতিথি দল হিসেবে খেলতে নেমেই কুয়েত উঠে গেছে ফাইনালে। আজই দ্বিতীয় সেমিফাইনালে ভারত-লেবানন ম্যাচের জয়ী দলকে ৪ জুলাই ফাইনালে পাবে কুয়েত।


বিদায় নিলেও বাংলাদেশের জন্য মনে রাখার মতো সাফ কেটেছে এবার। সেমিফাইনালে নিজেদের চেয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা দলকে ভড়কে দিয়ে যেভাবে বাংলাদেশ খেলেছে ম্যাচটা, তার প্রশংসা করতেই হবে। পুরো ম্যাচেই বাংলাদেশ খেলেছে সাহসী ফুটবল। তাই সব অস্ত্র ব্যবহার করেও গোল পাচ্ছিলেন না কুয়েতের পর্তুগিজ কোচ রুই ফার্নান্দো বেন্তো। 

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৩১ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩৪ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে