নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নান্দাইলে নারী ফুটবলারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নান্দাইলে নারী ফুটবলারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 


ময়মনসিংহের নান্দাইলে পর্তুগালগামি নারী ফুটবলার ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দলের সদস্য স্বপ্না আক্তারের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২৬ জুন) নান্দাইল নারী ফুটবল দলের আয়োজনে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ -  কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নারী ফুটবল দলের সদস্যবৃন্দ ও স্বপ্নার স্বজনরা উপস্থিত ছিলেন। 


জানা গেছে, ওই নারী ফুটবলার নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের পয়জুর উদ্দিনের কন্যা। সে বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ টূর্ণামেন্টের প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের গোলরক্ষক। 


গত শনিবার (২৪ জুন) সন্ধ্যার সময় বাড়ির পাশে প্রতিবেশীর হামলার শিকার হয় স্বপ্না। বর্তমানে সে নান্দাইল উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মামলা দায়েরের পর দুজনকে গ্রেফতার করেছে নান্দাইল থানা পুলিশ। 


হামলার শিকার স্বপ্না আক্তার জানায়, সে সহ আরও একজন প্রশিক্ষণের জন্য ঈদের পর পর্তুগাল যাচ্ছে। বাড়ির সীমনা সংক্রান্ত বিরোধের জেরে তার প্রতিবেশী আপন চাচা শামছূল হক ও চাচাতো ভাই সোহেল রানার সাথে দীর্ঘদিন যাবত তাঁর পরিবারের কলহ চলে আসছে। তারই জের হিসাবে অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়েছে। 


এ বিষয়ে এএসপি সার্কেল গৌরীপুর সুমন মিয়া বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর