গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-06-2023 12:18:32 pm

অবশেষে প্রকাশিত হয়েছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি। পর্দা উঠবে আগামী ৫ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড। যেহেতু বিশ্বকাপের ১০ দলই একবার করে নিজেদের মুখোমুখি হবে তাই প্রায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।


কিন্তু বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় এবং হাই-ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে ভারত-পাকিস্তান লড়াইকেই। দুই দল ১৫ অক্টোবর মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ৪ নভেম্বর মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।


১০ দল, ১০ ভেন্যু, ৪৬ দিন, ৪৮ ম্যাচ। অবশেষে নিশ্চিত করা হলো ২০২৩ সালের বিশ্বকাপের সূচি। ২০১৯ সালের মতোই এবারও প্রতিটি দল গ্রুপপর্বে খেলবে একে অপরের সঙ্গে, এরপর শীর্ষ চারটি দল যাবে সেমিফাইনালে।


আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই ও পুনেতে হবে ম্যাচগুলো। ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ফাইনাল হবে ১৯ নভেম্বর। ১৫ ও ১৬ নভেম্বরে সেমিফাইনাল হবে যথাক্রমে মুম্বাই ও কলকাতায়। এ ছাড়া গুয়াহাটি, থিরুভানান্থাপুরাম ও হায়দরাবাদে হবে প্রস্তুতি ম্যাচ।


ভারত গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে ৯টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে মাত্র পাঁচটি ভেন্যুতে। ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর চেন্নাইয়ে। পাকিস্তান তাদের টুর্নামেন্ট শুরু করবে ৬ অক্টোবর হায়দরাবাদে, সেখানে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল।


বিশ্বকাপের সূচি ঘোষণার আগে থেকেই পাকিস্তানের অংশগ্রহণ ও দলটির ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূচি ঘোষণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেনি পাকিস্তান। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলেননি দলটি।


এর আগের দুটি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি টুর্নামেন্ট শুরুর এক বছরেরও আগে ঘোষণা করা হলেও এবার সেটি করা হলো বেশ দেরিতে। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে আজ মুম্বাইয়ের এক অনুষ্ঠানে চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণেই সূচি প্রকাশে এমন বিলম্ব। এর আগে এ মাসের শুরুতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার সময় বিশ্বকাপের সূচি ঘোষণা করার কথাও বলা হয়েছিল।


সূচি ঘোষণার আগেই দুটি ম্যাচের ভেন্যু বদলাতে আইসিসিকে অনুরোধ করেছিল পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তারা খেলতে চেয়েছিল বেঙ্গালুরুতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চেয়েছিল চেন্নাইয়ে। তবে সে অনুরোধ রাখেনি আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর আজমের দলকে খেলতে হবে বেঙ্গালুরুতেই, আফগানিস্তানের মুখোমুখি তারা হবে চেন্নাইয়ে।


অবশ্য সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ যে দলই হোক, পাকিস্তান খেলবে কলকাতায়। অন্যদিকে ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ম্যাচ হবে মুম্বাইয়ে। তবে ভারত যদি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে সে ম্যাচটি হবে কলকাতায়।


টুর্নামেন্টে ছয়টি বাদ দিয়ে বাকি সব ম্যাচই দিবারাত্রির। বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দিবারাত্রির ম্যাচগুলো। দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। গতবার ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে-তে।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

২৯ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে