নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১০ জন পাচ্ছেন বীরাঙ্গনা সখিনা (বি,এস) সিলভার পেন অ্যাওয়ার্ড


বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদান রাখায় বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়াড-২০২২ দেওয়ার জন্য মনোনীত করেছে দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড । শনিবার (২৪ জুন ২০২৩) দুপুরে দি ইলেক্টোরাল কমিটি এর প্রেসিডেন্ট মো ফজর আলী, প্রধান শিক্ষক (অবঃ), গৌরীপুর আর. কে সরকারী স্কুল,-এর  সভাপতিত্বে মযমনসিংহের গৌরীপুর উপজেলা শহরে অবস্থিত উপজেলা কৃষি অফিস সভাকক্ষে ’পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স’ ম্যাগাজিনের এর সম্পাদক ও ইলেক্টোরাল কমিটির রিটার্নিং অফিসার আজম জহিরুল ইসলাম, অ্যাওয়ার্ড প্রদানের চারটি ক্ষেত্রে প্রতিযোগিদের প্রোফাইল ফলাফলের ভিত্তিতে ১০ জনের নামের তালিকা ঘোষণা করে। তারা হলেন,


 শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে ২ জন : (১) দেশ বরণ্য কবি নির্মলেন্দু গুণ ,( একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত,) (২) একজন প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক, অধ্যাপক যতীন সরকার,( স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত )। গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ১ জন- ড. মো. মেহেদী মাসুদ, প্রকল্প পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। সাংবাদিকতা ও আলোকচিত্র ক্ষেত্রে ৫ জন: (১) জীবন ইসলাম, লেখক ও সিনিয়র অর্থনৈতিক রিপোর্টার, দি ডেইলি অবজারভার, জনতা ও ভোরের কাগজ  (২) হেমায়েত হোসেন, The Country Today (দি ডেইলি কান্ট্রি টুডে)  (৩)সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি  বাংলাদেশ প্রেস ক্লাব (৪) মো. বাবুল হোসেন, স্টাফ রির্পোটার, দৈনিক জনকন্ঠ ও একাত্তর টিভিসাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেসক্লাব (৫) মো. আলতাব হোসেন, ইউনেস্কো জার্নালিজম অ্যাওয়ার্ড প্রাপ্ত, লেখক, গবেষক ও সাংবাদিক  এবং সমাজসেবা ক্ষেত্রে ২ জন-(১) চিত্রনায়িকা রোজিনা, বাংলার জনপ্রিয় অভিনেত্রী, (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) (২) আলোকিত মানুষ  এম এ মালেক, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও শিক্ষানুরাগী।


উল্লেখ্য, ময়মনসিংহের গৌরীপুরে “দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা  সিলভার পেন অ্যাওয়ার্ড” নামে এই সংগঠনটি  ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক কেল্লা তাজপুরের অধিপতি মোগল সম্রাটের অনুগত উমর খাঁর কন্যা এবং ঈশা খাঁর শেষ বংশধর জঙ্গল বাড়ির দেওয়ান ফিরোজ খাঁর পতিœ বীরাঙ্গনা সখিনা বিবির নামে এই অ্যাওয়ার্ড এর আয়োজন করে। তাছাড়া অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে ময়মনসিংহের গেীরীপুর উপজেলায় সখিনা বিবির সমাধি, মোগল এবং সুলতান আমলের ইতিহাস অবহিত করা।


এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি।


অ্যাওয়ার্ড ঘোষণার মিলনায়তনে উপস্থিত ছিলেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড এর ভাইস- প্রেসিডেন্ট  ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সুপারিনটেনডেন্ট (অব.) সরকারি টিভিআই, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর রির্পোটার্স ক্লাব  এর, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, ঝিন্টু দেবনাথ, মো. মোজাম্মেল হোসেন, মো. রমজান আলী মুক্তি, এসিক নারী সংগঠনের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার, নেত্রী পরশ মনি, লুৎফর রহমান খোকন প্রমূখ।

আরও খবর