‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী


হাজারো  সংগ্রামে ও অনেক ত‍্যাগ তিতিক্ষার মধ‍্য দিয়ে  আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ৭৪ বছর পেরিয়ে ৭৫বছরে পর্দার্পন উপলক্ষে ২৩ জুন-২০২৩ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা’র নেতৃত্বে শহরের বাসুনিয়াপট্টি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে শেষ হয়। উক্ত র‌্যালীতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও শহর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশ নেন। প্রেসক্লাব চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।



একে একে সকল অঙ্গ সহযোগী সংগঠন সমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুল ইমাম চৌধুরী, সাবেক এমপি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা বুলবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শামীম আলম সরকার বাবু প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন বজলুল হক, মির্জা আশফাক হোসেন, কামরুল হুদা হেলাল, মনিরুজ্জামান জুয়েল, তারিকুল ইসলাম তারিক প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Tag
আরও খবর