‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে অপহরন করে অশ্লীল ভিডিও ধারন করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৫সদস‍্য গ্রেফতার

 দিনাজপুরে কতিপয় দুষকৃতিকারী সাধারন অসহায় নিরীহ মানুষকে অপহরন করে মৃত‍্যুর ভয় দেখিয়ে জিম্মি করে খারাপ নারীর সংগে অশ্লীল ভিডিও ধারন করে ৫লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৫সদস‍্যকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ। ২৩জুন শুক্রবার দুপুর ৩টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ‍্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিন্নাহ আল মামুন। প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকা থেকে  ব‍্যবসায়ী কামরুল হাসান(৩৯)কে অপহরন করে নিয়ে গিয়ে মৃত‍্যুর ভয় দেখিয়ে জিম্মি করে এক খারাপ মেয়ের সাথে অশ্লীল ভিডিও ধারন করে  তার কাছ থেকে ৫লক্ষ টাকা মেঘনা ব‍্যাংক লিঃ এ ট্রান্সফার করে নেয়া দুষ্টকৃতিকারীর ৫সদস‍্যকে আটক করা হয়েছে।


আটককৃত আসামীরা হলেন দিনাজপুর শহরের গোলাপবাগ এলাকার নজরুল ইসলামের ছেলে সম্রাট(৩৫),রামনগর এলাকার মতিয়ার রহমানের ছেলে মনসুর রহমান মামুন(৪৩),একই জায়গার মদিনা মসজীদ এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ বাবু মিয়া(৩২),গোলাপবাগ এলাকার আব্দুল বারীর ছেলে আতিকুল ইসলাম(৪৫)এবং গোলাপবাগ লেবুর মোড় এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোঃ হারুন অর রশিদ হারুন(২৬)।দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইন চার্য তানভীরুল ইসলাম বলেন গত ১৯জুন দিনাজপুর বিরল উপজেলার মকলেছার রহমানের ছেলে কামরুল হাসান দিনাজপুর সদরে তার প্রয়োজনীয় কাজ শেষ করে বিরল উপজেলায় তার বাড়ী ফেরার পথে দিনাজপুর শহরের ঘাসিপাড়া ডাব গাছ মসজিদ এলাকায় পৌছলে সেখানে ওৎপেতে থাকা ৮/১০জন ছিনতাইকারী সিনেমা স্টাইলে তার মটরসাইকেলের গতিরোধ করে তাকে অপহরন করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে আটক করে রাখে।এ পর্যায়ে মৃত‍্যুর ভয় দেখিয়ে বেদম মারপিট করে তার কাছ থেকে ৫লক্ষ‍্য তেত্রিশ হাজার টাকা মেঘনা ব‍্যাংক লিঃর তাদের একটি একাউন্টে ট্রান্সফার করে নেয়। ঘটনাটি যেন কাউকে না বলে ভয় দেখিয়ে একজন পতিতা মহিলার সাথে কামরুল হাসানের অশ্লীল ভিডিও ও স্থির চিত্র ধারন করে রাখে।এবং আইনের আশ্রয় নিলে এই ভিডিও ও স্থির চিত্র সামজিক যোগাযোগ মাধ‍্যমসহ তার নিকট আত্মীয় স্বজনের কাছে প্রেরন করা হবে বলেও হুমকী প্রদান করে।

অপহৃত কামরুল ইসলাম অপহরনকারীদের নিকট থেকে মুক্তি পাওয়ার পর বিষয়টি পুলিশের নজরে নিয়ে আসলে পুলিশ তাৎক্ষনিকভাবে মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে মেঘনা ব‍্যাংকের টাকা উত্তোলনের সময় ব‍্যাংকের সিসি ক‍্যামেরার ফুটেজ এবং একাউন্ট নাম্বার চেক করে পুলিশ অপহরনকারীর ৫সদস‍্যকে আটক করতে সক্ষম হয়।অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিন্নাহ আল মামুন আরো জানান যে এই দুষ্কৃতিকারী চক্রটি বিভিন্ন সময় সাধারন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে এদের সাথে সম্পৃক্ত কিছু খারাপ মহিলাদের দিয়ে বিভিন্ন অংগভঙ্গির অশ্লীল ভিডিও ধারন করে অর্থ হাতিয়ে নেয়।সাধারন লোক লজ্জার ভয়ে তাদের দাবীকৃত অর্থ দিয়ে নীরবে সহ‍্য করে নেয় তাদের এই অপরাধ।এই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি,ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।আটককৃত আসামীদের ৫সদস‍্যদের কাছ থেকে পৃথক পৃথকভাবে আরো অনেক তথ উপাত্ত জানার জন‍্য আসামীদের বিরুদ্ধে আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Tag
আরও খবর