আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ



নোয়াখালীর সেনবাগ উপজেলার পৌর শহরে অবস্হিত একটি সুপরিচিত ও আদর্শিক গ্রাম চারিদ্রোন। এ গ্রামের পিছিয়ে পড়া মানুষ গুলোকে স্বনির্ভর করতে গড়ে উঠেছে চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ। 

চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনটি ব্যতিক্রমী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। নোয়াখালী জেলার সেনবাগ  উপজেলার, ৬ নং ওয়ার্ড সেনবাগ পৌরসভা  চারিদ্রোন গ্রামে কয়েকজন  শিক্ষিত যুবককে নিয়ে ২০২২ সালে এই সংগঠন গড়ে তুলেছেন।

বর্তমানে এই সংগঠনে সাথে প্রবাসী সহ তরুণ ও যুবক মিলে শতাধিক সদস্য যুক্ত আছে । তারা নিজ উদ্যোগে স্বেচ্ছায় গ্রামের অনেক সামাজিক কাজ ইতিমধ্যে করতে সক্ষম হয়েছে। যেমন - করোনা মহামারিতে গরীবদের ফুড প্যকেট বিতরণ,দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা,  রমজানের সেমাই চিনি বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরণ ও বর্তমানে কোরবানী ঈদ কেন্দ্রীক গরীবদের গোশত বিতরণের উদ্যোগসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন। বিগত বছর গুলোতে মানবতার কল্যাণে কাজ করেছে এ সংগঠন। 

দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতিতে যেখানে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষ এর ক্রয়সীমার বাহিরে সেখানে  দেশের ভিতরে থাকা ও দেশের বাহিরে থাকা প্রতিটি সদস্য মানবিক কাজে ছুটে এগিয়ে আসিতেছে। এই চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ সংগঠনে রয়েছে একটি কমিটি।  মাসে সংগঠনের সদস্যরা একবার বৈঠকে বসেন।  চারিদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।
এই সংগঠনের  উন্নয়নের কাজ দেখে আশপাশের প্রবাসী ও অন্য শ্রেণির পেশাজীবিসহ যুবকেরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজ মাদ্রাসার  ছাত্ররা ও যুক্ত হয়েছেন। চারিদ্রোন সমাজ কল্যাণ পরিষদ একটি  যুব সংগঠন। এর স্লোগান হলো:চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে।

আরও খবর