আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফলাফল আশানুরূপ না হওয়ায় নোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা



ফলাফল আশানুরূপ না হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) খুরশিদা আক্তার মুন্নী (২৩) নামের এক শিক্ষার্থী অতিরিক্ত ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

বুধবার (২১ জুন) দিবাগত রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৫০৭ নম্বর রুমে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। 

খুরশিদা আক্তার মুন্নী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নরসিংদীর পলাশ থানার আবদুল খালেকের মেয়ে।

জানা যায়, খুরশিদা আক্তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে প্রথম তিনটি সেমিস্টারে প্রথম স্থান অর্জন করে আসছে। কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোতে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হয়ে পড়ে। সর্বশেষ ২১ জুন ষষ্ঠ সেমিস্টারের ফলাফল আশানুরূপ না হওয়ায় অতিরিক্ত মেডিসিন খেয়ে আত্মহত্যার চেষ্টার করে। বিভাগীয় শিক্ষকের মার্ক টেম্পারিং হতে পারে বলে ধারণা করেন ওই শিক্ষার্থী। 

খুরশিদার সহপাঠী জান্নাতুল মাওয়া বলেন, মূলত ফলাফল আশানুরূপ না পাওয়ায় সে আত্মহত্যার চেষ্টা করেছে। রুমে থাকা নাপা এক্সটেন্ডসহ বিভিন্ন ওষুধ খেয়ে কান্নায় ভেঙে পড়েন। আমরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। 

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলমান রয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। 

শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফলাফল আশানুরূপ না হলে আবেদনের মাধ্যমে খাতা দেখার সুযোগ রয়েছে। কিন্তু এভাবে হতাশ হয়ে গিয়ে আত্মহত্যার চেষ্টা করা মোটেও ঠিক হয়নি। যেহেতু সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে তাই আমাদের সঙ্গে যোগাযোগ করে ফলাফল আবারও নিরীক্ষণের আবেদন করলে আমরাই সব খাতা দেখানোর ব্যবস্থা গ্রহণ করতাম।
আরও খবর