জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান

সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করেছে জনকল্যাণমুখী সংস্থা জাকস ফাউন্ডেশন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় বুধবার (২১ জুন) বিকেলে জয়পুরহাট শহরের সবুজনগর এলাকায় জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কায়ছার ইকবাল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জিয়াউর রহমান। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অতিথিরা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৬ জন সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাকস ফাউন্ডেশনের পরিচালক (এডমিন এন্ড এইচআর) মোছাঃ মর্তুজা আক্তার বানু, উপ-পরিচালক (অডিট) মোঃ আফতাব আলী, উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ খোরশেদ আলম সহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন পর্যায়ের শতাধিক উদ্যোক্তা।

উল্লেখ্য, জনকল্যাণমুখী সংস্থা জাকস ফাউন্ডেশন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ভূমিকা ও অবদান রাখছে। যার ফলশ্রুতিতে এসকল খাত থেকে নতুন নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এবং তাদের প্রতিষ্ঠিত করতে ফাউন্ডেশনটি বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। ফলে গ্রামীণ অর্থনীতি দিনদিন চাঙ্গা হচ্ছে এবং সরকারের রাজস্ব বাড়ছে।

আগত অতিথিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা ও জাকস ফাউন্ডেশনের এমন কর্যক্রমের আরো সফলতা কামনা করেন।  
আরও খবর