জন্ম-মৃত্যু নিবন্ধনে মে মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক শ্রীমঙ্গলে দুই দিনে পৃথক দুই স্থানে দুই অজগর উদ্ধার মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্টকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন-২৬ মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ‎তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত ফুলপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ও জরিমানা। জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা ময়মনসিংহে চাদাবাজির ঘটনায় আসামী গ্রেপ্তার ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত

জয়পুরহাটের পাঁচবিবিতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে। 

বুধবার (২১ জুন) সকালে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত ওই যুবক পাঁচবিবি উপজেলার পাড়ইল গ্রামের আলম হোসেনের ছেলে মাসুদ রানা (২১)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করেন। আসামী মাসুদ রানা রাস্তাপথে তাকে প্রেমের কু-প্রস্তাব দিত। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুদ্ধ হন সে। 

এক পর্যায়ে গত (১৯ জুন) রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রী তার ঘরে পড়তে বসেছিল। তার মা-বাবা দু'জনে বাহিরে ছিল। এই সুযোগে মাসুদ রানা ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ওই ছাত্রী চিৎকার করলে তার মা-বাবা ছুটে আসলে মাসুদ রানা পালিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণের মামলা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম  বলেন, এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে গতকাল রাতে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীণ আছে। ওই ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীণ আছে। এদিকে মামলা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আসামীকে গ্রেপ্তার করা হয়।

আরও খবর