নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রামে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার স্কিল কম্পিটিশন ও 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


জেলার ভোকেশনাল ও পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এতে অংশগ্রহণ করেন।


শনিবার সকালে প্রতিষ্ঠান পর্যায়ে স্কিল কম্পিটিশন এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। ইনস্টিটিউট মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরিকৃত অটোমেটিক ফায়ার ফাইটিং রোবট, স্মার্ট হোম এন্ড ইকো সিস্টেম, সাবান, নদী ভাঙ্গনরোধে বাঁধ নির্মাণ, আধুনিক নগর ব্যবস্থাপনাসহ ১৭টি প্রজেক্ট প্রদর্শন করে স্কিল কম্পিটিশনে অংশ নেয়। এর মধ্য থেকে প্রথম অটোমেটিক ফায়ার ফাইটিং রোবট, ২য় অ্যান্ড্রয়েড এপ্লিকেশন ফর পলিটেকনিক ইনস্টিটিউট ও ৩য় স্থান অধিকারী স্মার্ট রিজার্ভার ওয়াটার ক্লিনিং তিনটি নির্বাচিত প্রজেক্ট পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে স্কিল কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যক্ষ ড. নূরে আলমের সভাপতিত্বে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইউরোপিয়ান আইটি সলুশনস ও ট্রেনিং ইনস্টিটিউট এর কো-ফাউন্ডার ও পরিচালক মামুন উর রশিদসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

ইনস্ট্রাক্টর শহিদুল ইসলাম শাওন এর সঞ্চালনায়  সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইনস্ট্রাক্টর পরিতোষ কুমার মন্ডল। ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও পরিচালক মুহা: শাহজালাল সবুজ প্রবন্ধ ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি উদ্যোগে কারিগরি শিক্ষার উন্নয়ন ও চ্যালেঞ্জ’, কুড়িগ্রাম পলিটেকনিকের ইনস্ট্রাক্টর নাহি-উদ-জামান প্রবন্ধ “চতুর্থ শিল্প বিপ্লব: এর চ্যালেঞ্জ এবং বাংলাদেশের রোল মডেল হয়ে ওঠার সম্ভাবনা” এবং ইউরোপিয়ান আইটি সলুশনস ও ট্রেনিং ইনস্টিটিউট এর কো-ফাউন্ডার ও পরিচালক মামুন উর রশিদ প্রবন্ধ “রূপকল্প ২০৪১ ও কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা” উপস্থাপন করেন।

আরও খবর